পাঞ্জাব বনাম রাজস্থান, আইপিএলের মুখোমুখি লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী? কী বলছে পরিসংখ্যান?

পাঞ্জাব বনাম রাজস্থান, আইপিএলের মুখোমুখি লড়াইয়ে কোন দলের পাল্লা ভারী? কী বলছে পরিসংখ্যান?

২০২১ সালের আইপিএলের চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে দুই দল যতবারই মুখোমুখি হয়েছে ইতিহাস রচনা হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবারের ম্যাচেও যে তুূল্যমূল্য টক্কর হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সেই আবহে মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১২ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ৯ জিতেছে পাঞ্জাব কিংস (একদা কিংস ইলেভেন পাঞ্জাব)। অর্থাৎ এ লড়াই কেএল রাহুল শিবিরের পাল্লা ভারী।

শেষ দুই মোকাবিলার ফলাফল

শেষ দুই মোকাবিলার ফলাফল

২০২০ সালের আইপিএলের দুটি লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচেও দাপট অব্যাহত থাকে রাজস্থান রয়্যালসের। ৭ উইকেটে ওই ম্যাচ হেরে গিয়েছিল পাঞ্জাব।

পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ক্রিকেটার

পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ক্রিকেটার

ব্যাটিং : কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল এবার পাঞ্জাবের ব্যাটিং বিভাগের স্তম্ভ হতে চলেছেন। দলে রয়েছে মনদীপ সিং, নিকোলাস পুরানের মতো বিধ্বংসী প্রতিভাও।

বোলিং : মহম্মদ শামি, ক্রিস জর্ডন পাঞ্জাব কিংসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে ইশান পোড়েল, রবি বিষ্ণোইয়ের মতো তরুণ প্রতিভাও মজুত রয়েছে।

রাজস্থানের গুরুত্বপূর্ণ ক্রিকেটার

রাজস্থানের গুরুত্বপূর্ণ ক্রিকেটার

ব্যাটিং : জস বাটলার, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল তেওয়াটিয়া রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রিয়ান পরাগের মতো তরুণ প্রতিভাও রয়েছেন।

বোলিং : ক্রিস মরিস রাজস্থান রয়্যালসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ হতে চলেছেন। শ্রেয়স গোপাল, বেন স্টোকসের দিকেও তাকিয়ে থাকবে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+