ধোনির দুঃসময়! দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর শাস্তি সিএসকে অধিনায়কের
আইপিএলের শুরুটা একেবারেই ভালো হলো না চেন্নাই সুপার কিংসের। শিখর ধাওয়ান ও পৃথ্বী শ-র ব্যাটিং বিস্ফোরণে গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে গতবারের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস। একদিকে ম্যাচ হার আর তারপর শাস্তির মুখে পড়তে হলো চেন্নাই সুপার কিংস অধিনায়ককে।

এবারের আইপিএলে এটিই প্রথম শাস্তি। স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। ধোনির ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। গতবারই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছাতে পারেনি সিএসকে। গতকালের ম্যাচে ব্যাট করতে নেমেও খালি হাতে ফিরতে হয় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে তিনি খুব উদ্বিগ্ন নন।
ম্যাচের শেষে ধোনি বলেন, প্রথম ম্যাচে ডিউ ফ্যাক্টরের দিকে আমাদের নজর ছিল। তবে রাত ৮টায় ম্যাচ শুরুর বদলে সাড়ে ৭টায় খেলা শুরু হচ্ছে। এই আধ ঘণ্টা আগে শুরুর কারণে ডিফ ফ্যাক্টর অন্যবারের চেয়ে এবার কিছুটা আলাদা। পরের ম্যাচগুলি থেকে সেইমতো আমাদের পরিকল্পনা থাকবে। এই কারণেই ১৫-২০ রান খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তার উপর দিল্লি ক্যাপিটালসের বোলারাও শুরু থেকেই ভালো জায়গায় বল রাখছিলেন। সবমিলিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ধোনিবাহিনী।












Click it and Unblock the Notifications