দিল্লিতে আইপিএলের ম্যাচ চলার সময় নিয়ম ভেঙে গ্রেফতার ২ বুকি

দিল্লিতে আইপিএলের ম্যাচ চলার সময় নিয়ম ভেঙে গ্রেফতার ২ বুকি

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের ম্যাচ চলাকালীন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে দুই বুকিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ চলাকালীন ধৃত দুই ব্যক্তি অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ করেছিল বলে অভিযোগ। তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে।

দিল্লিতে আইপিএলের ম্যাচ চলার সময় নিয়ম ভেঙে গ্রেফতার ২ বুকি

একের পর এক ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে আতঙ্কিত হয়ে আইপিএল ২০২১ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলি কবে হবে, সে ব্যাপারেও কোনও স্বচ্ছ চিত্র দিতে পারছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তার মধ্যে রাজস্থান বনাম হায়দরাবাদ ম্যাচ ঘিরে বেটিং চক্র সক্রিয় থাকার খবরে বিরক্ত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। ধৃত দুই ব্যক্তির কড়া শাস্তির দাবি করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে নিয়ম মেনে দর্শকশূন্য অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছিল। সেই সময় নিয়ম ভেঙে দুই বুকি মাঠে প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ। ম্যাচের হাল-হকিকৎ তারা ফোনে কাউকে জানাচ্ছিল বলেও জানিয়েছেন তদন্তকারীরা। ওই দুই বুকিকে গ্রেফতার করে পুলিশ। অতিমারী পরিস্থিতিতে উপযুক্ত স্বাস্থ্যবিধি না মানারও অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেটিং ও মহামারী রোগের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পিছনে কোনও বড় চক্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

পরপর চার ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হতেই যুদ্ধকালীন তৎপরতায় এবং জরুরিকালীন পরিস্থিতিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক ডাকে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সেখানে সর্বসম্মতিক্রমে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএলে অংশ নেওয়া সব ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, স্টেক হোল্ডার, কর্মীদের কথা ভেবেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়। পরে বিসিসিআইয়ের তরফে একই খবর জানিয়ে দেওয়া হয়। আট দলের ফ্যাঞ্চাইজিকে এ ব্যাপারে সূচিত করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+