আইপিএল ২০২০: বিধ্বংসী ওয়ার্নারকে ফেরানো থেকে বেয়ারস্টোর শতরান আটকানো, নায়ক ২০ বছরের স্পিনার

আইপিএল ২০২০: বিধ্বংসী ওয়ার্নারকে ফেরানো থেকে বেয়ারস্টোর শতরান আটকানো, পাঞ্জাবের নায়ক ২০ বছরের স্পিনার

মহম্মদ শামি থেকে সেলডন কোটরেল যেখানে ব্য়র্থ, সেখানেই বল হাতে সানরাইজার্সকে যোগ্য জবাব দিলেন কিংস ইলেভেনের তরুণ তুর্কি রবি বিষ্ণোই। আইপিএল ২০২০তে পাঞ্জাবের জার্সিতে প্রথম দিন থেকেই খেলছেন বিষ্ণোই। অনিল কুম্বলে থেকে লোকেশ রাহুলরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটারকে নিয়ে কেন বাজি ধরছেন, এদিন হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে বল হাতে বুঝিয়ে দিলেন রবি।

বিধ্বংসী ওয়ার্নারের উইকেট

বিধ্বংসী ওয়ার্নারের উইকেট

ম্যাচে এদিন ৩ ওভারে ২৯ রান খরচে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন বিষ্ণোই। বিধ্বংসী ওয়ার্নারকে ১৬ তম ওভারের প্রথম বলে আউট করে বিষ্ণোই সানরাইজার্সের ১৬০ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন। বিধ্বংসী ওয়ার্নার এদিন ৪০ বলে ৫২ রান হাঁকিয়ে আউট হন। ওয়ার্নারের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা রয়েছে।

বেয়ারস্টোর শতরান আটকালেন বিষ্ণোই

বেয়ারস্টোর শতরান আটকালেন বিষ্ণোই

এরপর ১৬ তম ওভারে বল করতে এসে শতরানের সামনে থাকা বেয়ারস্টোকে আউট করেন বিষ্ণোই। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তারকা স্পিনার এদিন স্পিনভেল্কিতে বেয়ারস্টোকে এলবিডব্লিউ করেছেন। ৫৫ বলে ৯৭ রান হাঁকিয়ে বেয়ারস্টো আউট হয়ে ফেরেন। বেয়ারস্টোর ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কা রয়েছে।

আইপিএলে প্রথমবার বিষ্ণোইয়ের ৩ উইকেট

আইপিএলে প্রথমবার বিষ্ণোইয়ের ৩ উইকেট

এখানেই শেষ নয় সানরাইজার্সের বিধ্বংসী ফিনিশার আব্দুল সামাদকে বড় শট খেলার লোভ দেখিয়ে অর্শদীপের হাতে জমা করান বিষ্ণোই। ম্যাচে ৩টি উইকেট নিয়ে আইপিএল ২০২০তে ২০ বছরের লেগস্পিনার ৬ ম্যাচে ৭টি উইকেট নিয়ে ফেললেন। আরসিবির চাহাল থেকে মুম্বইয়ের চাহার, সানরাইজার্সের রশিদ খান থেকে কেকেআরের বরুণ চক্রব্রর্তী! আইপিএলের সফল স্পিনারদের মাঝে এবার ৬ ম্যাচে ৭ উইকেট নিয়ে নজর কাড়তে সফল বিষ্ণোই।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিষ্ণোইয়ের পারফর্ম্যান্স

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিষ্ণোইয়ের পারফর্ম্যান্স

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন বিষ্ণোই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+