আইপিএল ২০২০: জহুরীর চোখ সৌরভের, মাভি-নাগরকোটিকে নজরে রাখতে কোহলিকে বিরাট পরামর্শ মহারাজের
আইপিএল ২০২০: জহুরীর চোখ সৌরভের, মাভি-নাগরকোটিকে নজরে রাখতে কোহলিকে বিরাট পরামর্শ সৌরভের
আইপিএল ২০২০ অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই উইকেট পেলেন কমলেশন নাগরকোটি। রাজস্থান ম্যাচে ২ উইকেট পেয়েছেন ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার। সেই সঙ্গে বিশ্বকাপ জয়ী দলে তাঁর সতীর্থ শিবম মাভিও রাজস্থানের বিরুদ্ধে নাইটদের হয়ে বুধবার ২টি উইকেট পেলেন। কেকেআর নতুন পেস জুটি নিজেদের মধ্য়ে ৪টি উইকেট ভাগ করে নেয়। আইপিএলে এই প্রথম জুটিতে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন মাভি-নাগরকোটি। যারপর দেশের দুই তরুণ প্রতিভাকে নিয়ে সৌরভের পুরনো এক টুইট ভাইরাল।

মাভি-নাগরকোটির বোলিংয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত
দুবছর আগে নিউজিল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় তরুণ দুই স্পিডস্টার আগুনে বোলিং করেন। দুজনের কাঁধে ভর করে পৃথ্বী শয়ের নেতৃত্বে যুব বিশ্বকাপ জিতেছিল ভারত।

দুই তরুণ প্রতিভাকে নিয়ে সৌরভ যা লিখেছিলেন
যারপর বিরাট কোহলি ও ভি ভি এস লক্ষ্মণকে ট্যাগ করে এই দুই ক্রিকেট প্রতিভাকে নজরে রাখার পরামর্শ দিয়েছিলেন সৌরভ। টুইটে সৌরভ লিখেছিলেন, 'নিউজিল্যান্ডের মাটিতে যুব বিশ্বকাপে ওরা দুজন আগুন ঝরাচ্ছে। কুড়ি বছর পার করার আগেই ১৪৫ কিমির বেশি গতিতে বোলিং! অবিশ্বাস্য।'

জহুরীর চোখ সৌরভের
বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট যে দুবছর আগে প্রতিভা চিনে নিতে ভুল করেননি, তা বুধবার রাতে প্রমাণিত হল। সৌরভের জহুরীর চোখ যে প্রতিভা চিনে নিতে কোনও দিনও ভুল করে না, ম্যাচের পর টুইটে এমন কমেন্ট লিখে বোর্ড সভাপতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা।

আইপিএল ২০২০তে মাহি ও নাগরকোটির উইকেট সংখ্যা
চোটের কারণে দীর্ঘ দুবছর নাইট রাইডার্সের হয়ে খেলতে না পারলেও ২০২০ সালে আইপিএলে অভিষেকের পর থেকে ছন্দে নাগরকোটি। অন্যদিকে ১৩তম আইপিএল ৩ ইনিংসে ৪টি উইকেট নিয়ে নাইট রাইডার্স শিবিরে এই মরসুমে সবচেয়ে বেশি উইকেট শিকার শিবম মাভির।












Click it and Unblock the Notifications