দিল্লির বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর চোট চিন্তায় ঋদ্ধিমান, দস্তানা হাতে কিপিংয়ে নামা হল না পাপালির
দিল্লির বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর চোট চিন্তায় ঋদ্ধিমান, দস্তানা হাতে কিপিংয়ে নামা হল না পাপালির
৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর চোটের কবলে ঋদ্ধিমান সাহা। দিল্লির বিরুদ্ধে এদিন ওপেন করতে নেমে বঙ্গ ক্রিকেটার আইপিএল মঞ্চে ঝোড়ো ইনিংস খেলেন। ৪৫ বলে বিধ্বংসী ব্যাটিংয়ে ১২টি চার ও ২টি ছক্কা হাঁকান ঋদ্ধিমান। ঋদ্ধির মারকাটারি ইনিংসে সুবাদে নির্ধারিত ২০ ওভারে শেষে সানরাইজার্স ২১৯ রানে ইনিংস শেষ করে।

আইপিএল ২০২০তে প্রথমবার ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলার পর এদিন যদিও কিপিং করতে পারলেন না ঋদ্ধিমান। ব্যাটিং করার সময়ই কুচকিতে চোট পান ঋদ্ধি। সেই চোটের কারণে এদিন দস্তানা হাতে নামতে পারলেন না পাপালি। তাঁর পরিবর্তে সানরাইজার্সের হয় শ্রীবৎস গোস্বামী এদিন কিপিং করছেন।
প্রসঙ্গত ঋদ্ধির মারকাটারি ইনিংসে ভর করে দিল্লির বিরুদ্ধে শুরু থেকেই এদিন চালকের আসনে সানরাইজার্স। পাওয়ার প্লেতে ৬ ওভারে ঋদ্ধি- ওয়ার্নার জুটি ৭৭ রান হাঁকিয়ে ফেলে। ওয়ার্নার ৬৬ করে আউট হওয়ার পর ঋদ্ধিমান ঝোড়ো ইনিংস খেলে ৮৭ হাঁকিয়ে আউট হন।
শেষ দিকে ৩১ বলে মনীশ পান্ডে ৪৪ রান হাঁকিয়ে সানরাইজার্সকে ২১৯ রানে পৌঁছে দিন। ম্যাচ জিততে দিল্লিকে ২২০ রান করতে হবে। জন্মদিনে সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার এদিন ৮টি চার ও ২টি ছক্কায় ৬৬ রান হাঁকিয়ে আউট হন।












Click it and Unblock the Notifications