আইপিএলের মাস্ট উইন ম্যাচ মুখোমুখি দিল্লি ও বেঙ্গালুরু, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএলের মাস্ট উইন ম্যাচ মুখোমুখি দিল্লি ও বেঙ্গালুরু, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সহজেই টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে এই ম্যাচ জেতা দুই দলরে কাছেই গুরুত্বপূর্ণ। এহেন ম্যাচে দিল্লি ও বেঙ্গালুরু শিবিরের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, তা জেনে নেওয়া যাক। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ কেমন হবে, তাও জেনে নেওয়া যাক।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। তবু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রেয়স আইয়ারদের প্রথম একাদশ অপরিবর্তিত থাকবে বলেই মনে করা হচ্ছে।

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, হর্শল প্যাটেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজ অ্যারন ফিঞ্চকে দলে ফেরাতে পারে।

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরুকিরত সিং মান, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উসুরু উড়ানা, নভদীপ সাইনি, ক্রিস মরিস, যুজবেন্দ্র চাহাল।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

ব্যাটিং সহায়ক হলেও আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ মন্থর হবে বলে জানিয়েছেন কিউরেটর। সেক্ষেত্রে টসে জিতে আগে ব্যাট করাই বুদ্ধিমানের কাজ হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

আজ সন্ধ্যায় আবুধাবিতে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিাসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় শুষ্কতা বেশি থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+