আইপিএল ২০২০-র প্লে যেতে পারে কোন চার দল, দেখে নিন ৪ সম্ভাবনা

আইপিএল ২০২০-র প্লে যেতে পারে কোন চার দল, দেখে নিন ৪ সম্ভাবনা

সুপার সান ডের ম্যাচে রাজস্থানকে হারিয়ে প্লে অফের আরও কাছে কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে স্টিভ স্মিথের রাজস্থানকে ৬০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বর থেকে ৪ নম্বরে উঠে এসেছে কলকাতা। এরপরও প্লে অফের অঙ্কে একাধিক সমীকরণ রয়েছে। একনজরে আইপিএল ২০২০-র প্লে যেতে পারে কোন চার দল, দেখে নিন ৪ সম্ভাবনা।

সম্ভাবনা ১

সম্ভাবনা ১

প্লে অফের লড়াইয়ে আবুধাবিতে আজ আইপিএল ২০২০তে লিগের শেষে ম্যাচ খেলতে নামছে দিল্লি-আরসিবি। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে গেলে প্লে অফ কী হতে পারে জেনে নেওয়া যাক। দিল্লি ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট, মঙ্গলবার এরপর সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বই ম্যাচ জিতলে ২০ পয়েন্টে পৌঁছবে। সানরাইজার্স ১২ পয়েন্ট লিগ শেষ করবে। ১৪ পয়েন্ট থাকবে ব্যাঙ্গালোর এবং কলকাতার। ফলে মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোর ও কলকাতা চার দল প্লে অফে উঠবে।

সম্ভাবনা ২

সম্ভাবনা ২

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় ব্যবধানে হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। পরিস্থিতি এমন হলে সমীকরণ কী দাঁড়াচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে মুম্বইয়ের পয়েন্ট হবে ১৮। দিল্লির হবে ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট হবে হায়দরাবাদ, ব্যাঙ্গালোর এবং কলকাতার। সেখানে নেট রানরেটের বিষয়টি বিবেচনা করা হবে। সেক্ষেত্রে ভালো নেট রানরেটের সৌজন্য ওয়ার্নারের হায়দরাবাদ তৃতীয় স্থান দখল করে প্লে অফে যাবে। চতুর্থ স্থানের জন্য কেকেআর ও ব্যাঙ্গালোরের মধ্যে লড়াই। নেট রান রেটে এগিয়ে থাকা দল প্লে অফ খেলবে।

 সম্ভাবনা ৩

সম্ভাবনা ৩

আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।অন্যদিকে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। তাহলে মুম্বইয়ের পয়েন্ট হবে ২০। ব্যাঙ্গালোরের হবে ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট হবে দিল্লি এবং কলকাতার। দু'দলই উঠে যাবে। লিগ থেকে ছিটকে যাবে সানরাইজার্স।

সম্ভাবনা ৪

সম্ভাবনা ৪

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। তাহলে মুম্বইয়ের পয়েন্ট হবে ১৮। ব্যাঙ্গালোরের ১৬ পয়েন্টে পৌঁছবে। শেষ ম্যাচ জিতে ওয়ার্নারের হায়দরাবাদ ১৪ পয়েন্টে পৌঁছবে, দিল্লি ও কলকাতা ১৪ পয়েন্ট লিগ শেষ করবে। সেক্ষেত্রে ভালো নেট রানরেটের সৌজন্য তৃতীয় হয়ে উঠে যাবে হায়দরাবাদ। চতুর্থ স্থানের জন্য লড়বে কেকেআর ও দিল্লি। তাঁদের মধ্য়ে যারা এগিয়ে শেষ হাসি হেসে প্লে অফে টিকবে সেই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+