আইপিএল ২০২০ : রাজস্থানের বিরুদ্ধে দিল্লির দুর্দান্ত জয়ের পর পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে
আইপিএল ২০২০ : রাজস্থানের বিরুদ্ধে দিল্লির দুর্দান্ত জয়ের পর পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় জয়ের পর আইপিএল ২০২০ পয়েন্ট তালিকায় বড়সড় বদল হয়েছে। তালিকার প্রথম দুই স্থান পরিবর্তন হওয়ার পাশাপাশি প্লে-অফের লড়াই থেকে যে রাজস্থান রয়্যালস কিছুটা হলেও দূরে সরে গিয়েছে, তা বলাই যায়। টুর্নামেন্টের ২১ দিন শেষ হওয়ার পর কোন দল কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে এগিয়ে রয়েছেন কোন কোন ক্রিকেটার, তাও জেনে নেওয়া যাক।

প্রথম চার দল
২১ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ছয় ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছেন শ্রেয়স আইয়াররা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করেছে। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্টি তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

শেষ চার দল
পাঁচ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। ছয় ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছে।

সবচেয়ে বেশি রান রয়েছে কার
একটি দুর্দান্ত শতরান সহ আইপিএল ২০২০-তে পাঁচ ম্যাচ খেলে ৩১৩ রান করে ফেলেছেন কেএল রাহুল। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের দাবিদারও কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।

সবচেয়ে বেশি উইকেট
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন তিনি। সমপরিমাণ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications