আইপিএল নয় বিশ্বকাপ! করোনা থাবা কাটিয়ে এবছর সম্ভবত হতে পারে যেকোনও একটি টুর্নামেন্ট
আইপিএল নয় বিশ্বকাপ! করোনা থাবা কাটিয়ে এবছর সম্ভবত হতে পারে যেকোনও একটি টুর্নামেন্ট
করোনা থাবায় কাঁপছে বিশ্ব। এখনও যা পরিস্থিতি তাকে ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে কোনও ভ্যাকসিন তৈরি হয়নি। চিনে আবার নতুন করে সংক্রমণিত কয়েকজনের খবর পাওয়া যাচ্ছে। ভারতে সংক্রমণ ১২ হাজার ছুঁইছুঁই। যা পরিস্থিতি তাতে মারণ ভাইরাসের কবল থেকে কবে মুক্তি পাওয়া যাবে, কোনও উত্তর নেই!

স্থগিত আইপিএল, অনিশ্চিত টুর্নামেন্ট
এই পরিস্থিতিতে ভারতে স্থগিত আইপিএল। ২৯ মার্চ মেগা টুর্নামেন্টের ১৩ তম মরসুম শুরুর কথা থাকলে করোনার গ্রাসে লিগ স্থগিত। ১৫ এপ্রিল পর্যন্ত প্রাথমিকভাবে আইপিএল স্থগিত ছিল। এখন ভারতে ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। তাই ৩ মে পর্যন্ত ফের পিছিয়ে গিয়েছে আইপিএল। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনায় বাতিল হয়েছে যে সব মেগা টুর্নামেন্ট
করেনার কারণে বিশ্বে একাধিক মেগা টুর্নামেন্ট ২০২০ সালে স্থগিত রাখা হচ্ছে। প্রতিদিন করোনার করাল গ্রাসে বিশ্বজুড়ে পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে এই অবস্থায় খেলার কথা অ্যাথলিটরা ভাবতেই পাচ্ছেন না। ইউরোপে বন্ধ হয়েছে ফুটবল, ইউরো কাপ, কোপা আমেরিকা ২০২০- র পরিবর্তে ২০২১ সালে খেলা হবে। অন্যদিকে অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে করা হয়েছে।

ছয় মাস পর বিশ্বকাপ স্থগিত নিয়েও চিন্তা রয়েছে
ছয় মাস পর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। ততদিন করোনা থাবা কাটিয়ে নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে সবাই। কিন্তু বাস্তবে তা না হলে, তখন টি-২০ ক্রিকেট বিশ্বকাপও স্থগিত রাখা হতে পারে।

আইপিএল নয় বিশ্বকাপ! এবছর হয়ত যে কোন এক টুর্নামেন্ট
করোনার কারণে টুর্নামেন্টগুলি যেভাবে বন্ধ রয়েছে, তাতে ধরে নেওয়া যায়আইপিএল নয় বিশ্বকাপ! এবছর হয়ত যে কোন একটি টুর্নামেন্ট হতে পারে। বিশ্বকাপ হলে, অক্টোবরে আইপিএল হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছিল, তা বাস্তব হবে না। সেক্ষেত্রে করোনা ধাক্কার কারণে সেপ্টেম্বর এশিয়া কাপের সূচি পরিবর্তন হয় কিনা, তার উপর আইপিএল ভাগ্য নির্ভর করবে। অন্যদিকে এশিয়া কাপ বা বিশ্বকাপ করোনা জন্য পিছিয়ে গেলে, ঐ ক্রিকেট উইন্ডোতে আইপিএল হতে পারে।












Click it and Unblock the Notifications