আইপিএল ২০২০ : আরসিবি-কে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফমুখী লড়াই জমিয়ে দিল হায়দরাবাদ

আইপিএল ২০২০ : আরসিবি-কে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফে পৌঁছনোর লড়াই জমিয়ে দিল হায়দরাবাদ

ব্যাটে-বলে দুর্দান্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারাল। সেই সঙ্গে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনাও জিইয়ে রাখলেন ডেভিড ওয়ার্নাররা। অন্যদিকে, আইপিএল ২০২০-এর নক আউটে পৌঁছনোর লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে গেল আরসিবি। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি।

টসে জেতে সানরাইজার্স

টসে জেতে সানরাইজার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে পরে ব্যাট করে বড় স্কোর তাড়া করা সম্ভব বলে মনে করেছিলেন ডেভিড ওয়ার্নার। দলের ব্যাটিং শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন হায়দরাবাদের অধিনায়ক।

আরসিবি-র ব্যাটিং

আরসিবি-র ব্যাটিং

নেতা ডেভিড ওয়ার্নারের সিদ্ধান্তকে সম্মান জানান সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। ব্যাট খুলতেই পারলেন না বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সরা। দুর্দান্ত ফর্মে থাকা আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কল আজ মাত্র ৫ রান করে আউট হয়ে যান। ৭ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলিও। স্বভাব-বিরুদ্ধ ২৪ বলে ২৪ রান করে আউট হতে হয় এবি ডিভিলিয়ার্সকে। তাঁকে বাক্সবন্দি করে ফেলেন রশিদ খান, শাহবাজ নাদিম। ৩১ বলে ৩২ রান করেন আরসিবি-র দ্বিতীয় ওপেনার জোশ ফিলিপ। ২৪ বলে ১৫ রান করেন গুরকিরত সিং মান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তোলে বেঙ্গালুরু।

সানরাইজার্সের বোলিং

সানরাইজার্সের বোলিং

সানরাইজার্স হায়দরাবাদের সব বোলারই লাইন টু লাইন বল করে আরসিবি ব্যাটসম্যানদের কার্যত বোতলবন্দি করে ফেলেন। ফলে অধৈর্য্য হয়ে বেঙ্গালরুর ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরে আসেন বলা চলে। হায়দরাবাদের হয়ে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ৪ ওভার বল করে রান দিয়ে ২ উইকেট নেন জেসন হোল্ডার। সানরাইজার্সের জার্সিতে একটি করে উইকেট নেন টি নটরাজন, রশিদ খান ও শাহবাজ নাদিম।

হায়দরাবাদের ব্যাটিং

হায়দরাবাদের ব্যাটিং

৩৫ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জয়ী দলের হয়ে সর্বাধিক ৩৯ রান করেন ঋদ্ধিমান সাহা। ১৯ বলে ২৬ রান করেন মনীশ পান্ডে। শেষ বেলায় ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে সানরাইজার্সকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জেসন হোল্ডার।

আরসিবি-র বোলিং

আরসিবি-র বোলিং

আরসিবি-র জার্সিতে সর্বাধিক ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি ও উসুরু উড়ানা। ম্যাচ সেরার পুরস্কার পান সানরাইজার্স হায়দরাবাদের সন্দীপ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+