আইপিএল ২০২০ : আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের

আইপিএল ২০২০ : আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে পরে ব্যাট করে বড় স্কোর তাড়া করা সম্ভব বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। দলের ব্যাটিং শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে হায়দরাবাদের অধিনায়কের।

আইপিএল ২০২০ : আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের

১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজকের ম্যাচ জিতলেই টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে যাবেন বিরাট কোহলিরা। জয়ের লক্ষ্যেই গত ম্যাচে প্রচুর রান দেওয়া ডেল স্টেইনের পরিবর্তে আজ খেলছেন উসুরু উড়ানা। অস্ট্রেলিয় ওপেনার অ্যারন ফিঞ্চকে আজও প্রথম একাদশের বাইরে রেখেছে আরসিবি।

অন্যদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করা সানরাইজার্স হায়দরাবাদের আজকের ম্যাচ ডু অর ডাই। কারণ আজ জিতলে প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখবেন ডেভিড ওয়ার্নাররা। হেরে গেলে সব আশা শেষ। এমনই এক পরিস্থিতিতে দলে একটি পরিবর্তন করা হয়েছে। বিজয় শঙ্করের পরিবর্তে দলে এসেছেন অভিষেক শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : দেবদত্ত পাড়িক্কল, জোশ ফিলিপ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরত মান সিং, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, উসুরু উড়ানা, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দরাবাদ : ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, অভিষেক শর্মা, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+