আইপিএল ২০২০ : আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির
আইপিএল ২০২০ : আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির
আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন শ্রেয়স আইয়ার। শিশিরের জেরে রাতে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেন দিল্লি অধিনায়ক।

দুই দলই ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে অবস্থান করছে। আজকের ম্যাচ যারা জিতবে, তারা আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে। যে দল হারবে, তাদের পক্ষে টুর্নামেন্টের পরবর্তী পর্বে পৌঁছনো মুশকিল হবে। রান রেট কম থাকলে আইপিএল ২০২০ থেকে ছিটকেও যেতে পারে যে কোনও একটি দল। সেই নিরিখে রয়্যাল চ্যালেলঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। গুরকিরত মান সিং এবং নভদীপ সাইনির পরিবর্তে আজ মাঠে নামবেন অল রাউন্ডার শিবম দুবে এবং বাংলার বাঁ-হাতি স্পিনার শাহবাজ আহমেদ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচ হেরে অস্বস্তিতে পড়ে যাওয়া বিরাট কোহিলদের কাছে আজ অগ্নিপরীক্ষা।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচ হেরে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছেও আজকের ম্যাচ ডু অর ডাই গোছের। ম্যাচ জিততে দলে তিনটি পরিবর্তন করেছেন শ্রেয়স আইয়াররা। খেলছেন অজিঙ্ক রাহানে, ড্যানিয়েল স্যামস ও অক্ষর প্যাটেল।
আরসিবি-র প্রথম একাদশ : দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উসুরু উড়ানা, শাহবাজ আহমেদ, ক্রিস মরিস, যুজবেন্দ্র চাহাল।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, ড্যানিয়েল স্যামস।












Click it and Unblock the Notifications