কেকেআর বনাম রাজস্থান, আইপিএলের শেষ ৫ সাক্ষাতে দাপট বেশি কোন দলের

কেকেআর বনাম রাজস্থান, আইপিএলের শেষ ৫ সাক্ষাতে দাপট বেশি কোন দলের

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মতো শেষ হাসি কারা হাসবে সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক আইপিএলের মুখোমুখি পাঁচ সাক্ষাতে বেশি ম্যাচ জিতেছে কোন দল। আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে কোন দল কাকে পাল্লা দিয়েছে, তাও দেখে নেওয়া যাক এক নজরে।

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাৎ

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাৎ

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। জবাবে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান রয়্যালস।

আইপিএল ২০১৯-এর দ্বিতীয় সাক্ষাৎ

আইপিএল ২০১৯-এর দ্বিতীয় সাক্ষাৎ

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছিল কেকেআর। চার বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রাজস্থান রয়্যালস। মাত্র ৩ উইকেট হারিয়েছিলেন স্টিভ স্মিথরা।

আইপিএল ২০১৯-এর প্রথম সাক্ষাৎ

আইপিএল ২০১৯-এর প্রথম সাক্ষাৎ

ঘরের মাঠ সাওয়াই মান সিং স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। ৩৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল ২০১৮-এর প্লে-অফ

আইপিএল ২০১৮-এর প্লে-অফ

২০১৮ সালের আইপিএলের প্লে-অফে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছিল কেকেআর। ২০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান রয়্যালস।

২০১৮-এর আরও এক সাক্ষাৎ

২০১৮-এর আরও এক সাক্ষাৎ

২০১৮ সালের আইপিএলের লিগ পর্বের দ্বিতীয় সাক্ষাতে ১৯ ওভারে ১৪২ রানে অল আউট হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ১২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে গিয়েছেল কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+