রাজস্থানের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে
রাজস্থানের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে
আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন বড় জয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই কাজ যে সহজ হবে না, তা বলাই যায়। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক। দলে কী কী পরিবর্তন করতে পারে ইয়ন মর্গ্যান শিবির, তাও জেনে নেওয়া যাক।

ওপেনে গিল ও রানা
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের ওপেনিং জুটি অপরিবর্তিত রাখা হবে বলে খবর। অর্থাৎ শুভমান গিলের সঙ্গে ইনিংস শুরু করবেন নীতীশ রানা।

ফার্স্ট ডাউন
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর ডু অর ডাই ম্যাচে কেকেআরের জার্সিতে তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন রাহুল ত্রিপাঠী।

মিডল অর্ডার
রবিবার কেকেআরের জার্সিতে চার নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। পাঁচ নম্বরে ব্যাট করবেন উইকেটরক্ষক দীনেশ কার্তিক। ছয় এবং সাত নম্বরে নামবেন যথাক্রমে সুনীল নারিন ও রিঙ্কু সিং বা নিখিল নায়েক।

লোয়ার অর্ডার
কেকেআরের বোলিং বিভাগকে থাকবেন লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স এবং বরুণ চক্রবর্তী। তবে আন্দ্রে রাসেল খেললে যে কোনও একজন বিদেশি ফাস্ট বোলারকে বসতে হতে পারে। একই প্রেক্ষাপটে খেলতে পারেন ইংল্যান্ডের ওপেনার টম ব্যান্টনও।

এক নজরে একাদশ
শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারিন, রিঙ্কু সিং, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।
আন্দ্রে রাসেল দলে জায়গা পেলে তাঁকে ছয় নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। টম ব্যান্টন খেললে তাঁকে তিন নম্বরে পাঠাতে পারে কেকেআর।












Click it and Unblock the Notifications