আইপিএল ২০২০: আরসিবি ম্যাচে কেকেআরে সম্ভবত ২ পরিবর্তন, রাসেলের পরিবর্ত কে?

আইপিএল ২০২০: আরসিবি ম্যাচে কেকেআরে সম্ভবত ২ পরিবর্তন, রাসেলের পরিবর্ত কে?

আইপিএল ২০২০তে আজ শারজায় কেকেআর বনাম আরসিবি দ্বৈরথ। যে লড়াইয়ে আজ সম্ভবত দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স। আজ আরসিবির বিরুদ্ধে ম্যাচ জিতে ১৩তম আইপিএলে জয়ের হ্যাটট্রিক করার সুযোগের সামনে দীনেশ কার্তিক অ্যান্ড কোম্পানি। তাঁর আগে দলের তারকা ক্রিকেটারের চোট চিন্তায় সম্ভবত উইনিং কম্বিনেশন ভাঙতে চলেছে কেকেআর।

হাঁটুতে চোট আন্দ্রে রাসেলের

হাঁটুতে চোট আন্দ্রে রাসেলের

গত ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ক্যাচ মিসের পর চার বাঁচাতে গিয়ে বাউন্ডারির ধারে বিপজ্জনকভাবে আঁছড়ে পড়েছিলেন রাসেল। যেকারণে হাঁটুতে চোট পেয়ে কেকেআরের তারকা বিদেশি দ্রে রাসকে মাঠের বাইরে যেতে হয়। পরে এক ওভারের জন্য মাঠে ফিরলেও হাঁটুর যন্ত্রণায় খুঁড়িয়ে হাঁটতে থাকায় ফের তাঁকে মাঠের বাইরে যেতে হয়েছিল।

কেমন আছেন রাসেল

কেমন আছেন রাসেল

রাসেলের হাঁটুর চোট বেশ পুরনো। অতীতে হাঁটুর চোটে রাসেল একাধিকবার ভুগেছেন। এবার টুর্নামেন্টের মাঝপথে রাসেল চোট পাওয়ায় তাঁকে নিয়ে আজ কোনও ঝুঁকি নিতে চাইবে না কেকেআর। টুর্নামেন্ট বিজনেস এন্ডে পৌঁছলে রাসেলের মতো অলরাউন্ডারকে কেকেআরে আরও বেশি করে দরকার। সেই কারণেই সম্ভবত পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত রাসেলকে বিশ্রাম দিতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট।

সম্ভব্য পরিবর্তন কী

সম্ভব্য পরিবর্তন কী

সেক্ষেত্রে রাসেলের পরিবর্তে আজ কেকেআর জার্সিতে প্রথমবার খেলতে পারেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান টম ব্যান্টন। আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়েই আজ আইপিএলে অভিষেক করতে পারেন ব্যান্টন।

ওপেনিংয়ে নতুন জুটিতে দেখা যেতে পারে

ওপেনিংয়ে নতুন জুটিতে দেখা যেতে পারে

টম ব্যান্টন দলে এলে সেক্ষেত্রে ওপেনিংয়ের সমস্যাও কাটিয়ে উঠবে কেকেআর। চলতি মরসুমে শুভমান গিল ওপেনার হিসেবে সাফল্য পেলেও নারিন ব্যর্থ হয়েছেন। পরে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেন করিয়ে চেন্নাই ম্যাচে সফলতা পেয়েছে নাইটরা। কিন্তু রানের পাহাড় গড়তে গেলে মারকাটারি ওপেনার প্রয়োজন। সেই কারণে এদিন ব্যান্টন দলে এলে তাঁকে ওপেনিংয়ে পাঠাতে পারে নাইট ম্যানেজমেন্ট।

এদিন দ্বিতীয় পরিবর্তন কী হতে পারে

এদিন দ্বিতীয় পরিবর্তন কী হতে পারে

গত ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন মাভি। এক ম্যাচ বিশ্রামে থাকার পর আজ তাঁকে দলে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে সম্ভবত এবার কমলেশ নাগরকোটিকে আজ বিশ্রাম দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে পেস বিগ্রেডে সম্ভবত প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণা ও শিবম মাভি, এই ত্রয়ীকে দেখা যেতে পারে। গত ম্যাচ প্রসিদ্ধ কৃষ্ণা পাঞ্জাবের বিরুদ্ধে ডেথ ওভারে ভালো বোলিং করে ১৯ তম ওভারে ২টি উইকেট নেন। সেখানেই ম্যাচের মোড় ঘুরিয়েছিল কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+