পাখির চোখ আইপিএল ২০২০ প্লে অফ, লিগ পর্ব শেষে কেকেআরে সর্বাধিক রান সংগ্রাহক কারা
পাখির চোখ আইপিএল ২০২০ প্লে অফ, লিগ পর্ব শেষে কেকেআরে সর্বাধিক রান সংগ্রাহক কারা
আইপিএল ২০২০তে লিগ পর্বের অভিযান শেষ করে প্লে অফে পাখির চোখ কলকাতা নাইট রাইডার্সের। রবিবার রাজস্থানকে ৬০ রানে হারিয়ে প্লে অফের আরও কাছাকাছি ইয়ন মর্গ্যানের দল। ব্যাটে বলে দুরন্ত পারফর্ম্যান্সে কেকেআরকে প্লে অফের হাতছানির সামনে পৌঁছে দিলেন ইয়ন মর্গ্যান-প্যাট কামিন্সরা। একনজরে চলতি মরসুমে লিগ পর্বের শেষে কেকেআরে সর্বাধিক রান সংগ্রাহক কারা জেনে নেওয়া যাক।

কত রান হাঁকিয়ে শীর্ষস্থানে তরুণ তুর্কি
১৩ তম আইপিএলে ১৪ ম্যাচ খেলে শুভমান গিল লিগ পর্বে নাইটদের হয়ে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন। ১৪ ম্যাচ শেষে গিলের সংগ্রহ ৪৪০ রান। ৪৪টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন গিল।

দ্বিতীয় স্থানে কে
নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান লিগ পর্বে নাইটদের হয়ে সবচেয়ে বেশি রান হাঁকানোয় দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৪ ম্যাচ খেলে মর্গ্যান ৪১৮ রান হাঁকিয়েছেন। ৩২টি চার ও ২৪ টি ছক্কা হাঁকিয়েছেন।

তৃতীয় স্থানে কে
কেকেআরে হয়ে ১৪ ইনিংসে ব্যাট করে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে নীতীশ রানা। ১৪ ম্যাচে নাইট বাঁ-হাতি ৩৫২ রান হাঁকিয়েছেন। মরসুমে এখনও পর্যন্ত ৪৩টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছেন।

চতুর্থ স্থানে কে
রাহুল ত্রিপাঠী কেকেআর জার্সিতে ১১ টি ম্যাচ খেলে ২৩০ রান হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত ২১টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন রাহুল।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে কে
কেকেআরের হয়ে ১৪ ম্যাচে দীনেশ কার্তিক ১৬৯ রান হাঁকিয়েছেন। ২০টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন কার্তিক। প্যাট কামিন্স ১৪ ম্যাচে ১১ ইনিংসে ১৪৬ রান হাঁকিয়েছেন। ৯টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন কামিন্স

সপ্তম স্থানে কে
বল ছোঁড়ার অভিযাগে নারিনকে সতর্ক করার পর বোলিংয়ের অ্যাকশন শুধরাতে কয়েকটি ম্যাচে তারকা স্পিনারকে বাইরে বসতে হয়েছিল। ১০ ম্যাচে ৯ ইনিংস খেলে নারিন ১২১ রান করেছেন। ১০টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন নারিন।

অষ্টম স্থানে কে
এবছর ৮ নম্বরে রয়েছেন আন্দ্রে রাসেল। হাঁটুর চোটে দ্রে রাস ৪ ম্যাচ বাইরে ছিলেন। বাকি ১০ ম্যাচ খেলে ৯ ইনিংসে ব্যাট করে ১১৭ রান হাঁকিয়েছেন। লিগ পর্ব পর্যন্ত ৯টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন।












Click it and Unblock the Notifications