রাজস্থানকে হারিয়েই কি আইপিএল ২০২০-তে সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেল কেকেআর?

রাজস্থানকে হারিয়েই কি আইপিএল ২০২০-তে সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেল কেকেআর?

আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের শুরু থেকে যে টিম কম্বিনেশনের খোঁজ চালাচ্ছিল কেকেআর, তার সন্ধান কি তবে পেয়ে গেলেন ইয়ম মর্গ্যানরা। প্লে-অফে পৌঁছলে এই দল নিয়েই কী খেলা উচিত হবে শাহরুখ খান শিবিরকে, নাকি ফের কোনও পরিবর্তন সাধিত হবে, তা জেনে নেওয়া যাক।

ফের ব্যর্থ ওপেনিং জুটি

ফের ব্যর্থ ওপেনিং জুটি

রাজস্থান রয়্যালসের দুর্দান্ত জয় হাসিল করে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখলেও, ম্যাচে আরও একবার জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে কেকেআরের ওপেনিং জুটি। শূন্য রান করে আউট হয়েছেন নীতীশ রানা। প্রতি ম্যাচেই কেকেআরের কোনও না কোনও ওপেনিং ব্যাটসম্যান ব্যর্থ হয়েই চলেছেন। তা সত্ত্বেও প্লে-অফে দলের ওপেনিং কম্বিনেশনে আর কোনও পরিবর্তন করা সঠিক কাজ হবে না।

মিডল অর্ডার

মিডল অর্ডার

অধিনায়ক ইয়ন মর্গ্যান দুর্দান্ত ছন্দ থাকলেও ব্যাট হাতে লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। চোট সারিয়ে দলে ফেরা আন্দ্রে রাসেল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্রুত আউট হয়ে গেলে তিনটি ছক্কা হাঁকিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করেছেন। ফলে প্লে-অফে তিনি যে কেকেআরের অন্যতম শক্তি হতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে দীনেশ কার্তিক তো দলের স্বাভাবিক পছন্দ। তবে তিন তারকার ব্যাট একসঙ্গে জ্বলে উঠলে এবং দল প্লে-অফে পৌঁছলে, কেকেআর-কে ঠেকানো মুশকিল হবে।

নারিনকে নিয়ে চিন্তায় কলকাতা

নারিনকে নিয়ে চিন্তায় কলকাতা

আইপিএল ২০২০-তে টপ, মিডল ও লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ব্যর্থতাই সঙ্গী হচ্ছে সুনীল নারিনের। বল হাতেও এ বছর কেকেআর-কে সেভাবে সফলতা এনে দিতে পারেননি ক্যারিবিয়ান ক্রিকেটার। তা সত্ত্বেও কেবল অভিজ্ঞতার কারণে প্লে-অফেও নারিনকে খেলাবে কলকাতা।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়া প্যাট কামিন্সকে কেন কেকেআরের স্ট্রাইক বোলার ভাবা হয়েছে, তা তিনি প্রমাণ করলেন। দুর্দান্ত বোলিং করে চলেছেন স্পিনার বরুণ চক্রবর্তীও। আন্দ্রে রাসেল দলে ফিরে আসায়, প্লে-অফে পৌঁছলে কেকেআর একজন ভারতীয় পেসার কম খেলাতেই পারে। পরিবর্তে অভিজ্ঞ কুলদীপ যাদবকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+