আইপিএল ২০২০: চেন্নাইয়ে ফের চোট ধাক্কা, কত দিনের জন্য ছিটকে গেলেন ব্র্যাভো

আইপিএল ২০২০: চেন্নাইয়ে ফের চোট ধাক্কা, কত দিনের জন্য ছিটকে গেলেন ব্র্যাভো

আইপিএল ২০২০তে ফের অস্বস্তিতে চেন্নাই সুপার কিংস। চোট ধাক্কায় এবার টুর্নামেন্টে আরও চাপে পড়ে গেল ধোনির সিএসকে। চোটে সারিয়ে আইপিএল ১৩তে ফেরার কিছুদিনের মধ্যেই ফের চোট পেলেন ব্র্যাভো। আর সেই চোটে অনেকটা সময়ের জন্যে অনিশ্চিত হয়ে পড়লেন সিএসকে তারকা।

নতুন করে চোটের কবলে ব্র্যাভো

নতুন করে চোটের কবলে ব্র্যাভো

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে চোটে ভুগছেন ব্র্যাভো। হাঁটুর চোট তো ছিলই এবার দিল্লি ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন ব্র্যাভো। সিএসকে দলের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, এই চোটের কারণে ব্র্যাভোকে হারানো চেন্নাইয়ের জন্য খুব খারাপ খবর। কিন্তু চোট আঘাত কারুর হাতে নেই।

কত দিনের জন্য ছিটকে গেলেন ব্র্যাভো

কত দিনের জন্য ছিটকে গেলেন ব্র্যাভো

দলের সূত্রে জানানো হয়েছে কুঁচকির চোটের কারণে ব্র্যাভোকে ১ সপ্তাহের বেশি সময়ের জন্য বাইরে বসতে হতে পারে। ফলে আসন্ন সপ্তাহে ব্র্যাভো বল করতে পারবেন না।

শেষ ওভারে কেন জাদেজা, কেন নেই ব্র্যাভো

শেষ ওভারে কেন জাদেজা, কেন নেই ব্র্যাভো

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই অধিনায়ক ধোনি, শেষ ওভারে অক্ষর প্যাটেল ও শিখর ধাওয়ানের বিরুদ্ধে জাদেজার হাতে বল ধরিয়েছিলেন। ক্রিজে দুই বাঁ-হাতি থাকা সত্ত্বেও ধোনি কেন বাঁ-হাতি জাদেজাকে বোলিং দেন, সেই নিয়ে সমালোচনা শুরু। ধোনি যদিও জানিয়েছেন ব্র্যাভো চোট পাওয়ায় জাদেজা ও কর্ণ শর্মা মধ্যে কাউকে বেছে নিতে হত। সেখানেই জাদেজার হাতে তিনি বল ধরিয়েছিলেন।

পয়েন্ট টেবিলে কোথায় চেন্নাই

পয়েন্ট টেবিলে কোথায় চেন্নাই

দিল্লির বিরুদ্ধে হারের পর চেন্নাই ৯ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে। সোমবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলবে চেন্নাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+