আইপিএল ২০২০: এবছর আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড় থামাতে পারেন এই পেসার, জানালেন গম্ভীর

আইপিএল ২০২০: কোন বোলার রাসেলকে এবছর সমস্যায় ফেলতে পারেন জানালেন গম্ভীর

ফর্মে থাকলে ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল কতটা ভয়ংকর হতে পারেন সেটা সবারই জানা। সেই কারণেই ১৩ তম আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসি এবছর রাসেলকে টপ অর্ডারে দেখতে চেয়েছেন। এবার রাসেলকে যে প্রথম কলকাতা নাইট রাইডার্সে নিয়ে এসেছিলেন,সেই গৌতম গম্ভীর, দ্রে রাসকে কোন বেলার সমস্যায় ফেলতে পারেন সেই নিয়ে মুখ খুললেন।

আন্দ্রে রাসেলকে থামাতে পারেন কোন বোলার

আন্দ্রে রাসেলকে থামাতে পারেন কোন বোলার

কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীরের মতে এবছর একজনই রাসেলকে সমস্যায় ফেলতে পারেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ।

কী বললেন গম্ভীর

কী বললেন গম্ভীর

গম্ভীর বলেন, 'আইপিএলে এরকম দু'তিন জনই রয়েছেন যাঁরা রাসেলকে সমস্যায় ফেলতে পারে। সেই তালিকায় প্রথম সারিতে অবশ্যই জসপ্রীত বুমরাহের নাম থাকবে।'

রাসেলের প্রশংসায় গম্ভীর

রাসেলের প্রশংসায় গম্ভীর

সেই সঙ্গে গম্ভীর আরও বলেন, 'আন্দ্রে রাসেল খুব আত্মবিশ্বাসী ক্রিকেটার। ওর আগের বছরটা দারুণ গিয়েছে। এবছর সেই আত্মবিশ্বাসের সঙ্গে রাসেল শুরু করতে পারলে ওকে থামানো কঠিন হবে। রাসেল আত্মবিশ্বাসের চূড়োয় থাকলে প্রতিপক্ষ দলের সব পরিকল্পনা ও বোলারদের সব পরিশ্রম মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে।'

২০১৯ সালে আন্দ্রে রাসেলের পারফর্ম্যান্স

২০১৯ সালে আন্দ্রে রাসেলের পারফর্ম্যান্স

২০১৯ আইপিএলে কেকেআরের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছিলেন রাসেল। ১৪ ম্যাচ খেলে আন্দ্রে রাসেল ৫১০ রান করেছিলেন। বিগ হিটার রাসেল প্রায় প্রতিটি ইনিংসেই ঝড় তোলেন। সব মিলিয়ে ৫২টি ছক্কা ও ৩১টি চার হাঁকিয়েছিলেন অলরাউন্ডার।

আইপিএলে রাসেলের পারফর্ম্যান্স

আইপিএলে রাসেলের পারফর্ম্যান্স

আইপিএলের ইতিহাসে আন্দ্রে রাসেল এখনও পর্যন্ত ৬৪টি ম্যাচ খেলে ১৪০০ রান ও ৫৫টি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ৮৮ নটআউট ও সেরা বোলিং ২০ রান ৪ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+