আইপিএল ২০২০-তে দ্রুততম শতরান ও অর্ধশতরান করা ক্রিকেটার কারা, সেরা স্ট্রাইক রেট কার?

আইপিএল ২০২০-তে দ্রুততম শতরান ও অর্ধশতরান করা ক্রিকেটার কারা, সেরা স্ট্রাইক রেট কার?

গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল ২০২০, দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই অনেক চড়াই-উতরাই দেখে ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা। দুর্দান্ত কিছু ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের সাক্ষী এবারের টুর্নামেন্ট। সে নিরিখে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে দ্রুততম শতরান ও অর্ধশতরান করা ক্রিকেটার কারা। সেরা ব্যাটিং স্ট্রাইক রেট ও ইকোনমি রেট কার।

এবারের আইপিএলে দ্রুততম শতরান

এবারের আইপিএলে দ্রুততম শতরান

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুটি শতরান হয়েছে। দ্রুত শতরান এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন কর্নাটকী ব্যাটসম্যান।

এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান কার

এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান কার

এবারের আইপিএলে সবচেয়ে কম বল খেলে অর্ধশতরান করেছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ১৯ বলে ৫০ রান করেছিলেন কেরলের ব্যাটসম্যান।

সবচেয়ে বেশি ব্যাটিং স্ট্রাইক রেট

সবচেয়ে বেশি ব্যাটিং স্ট্রাইক রেট

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে ব্যাটিং স্ট্রাইক রেটের মালিক মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলা ক্যারিবিয়ান অল রাউন্ডারের ব্যাটিং স্ট্রাইক রেট ২১২.৩০। এই আইপিএলে এখনও পর্যন্ত পোলার্ডের ব্যাটিং গড় ১৩৮। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

এখনও পর্যন্ত সেরা বোলিং ইকোনমি রেট

এখনও পর্যন্ত সেরা বোলিং ইকোনমি রেট

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে কম রান দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২ উইকেট নেওয়া এই ভারতীয় অল-রাউন্ডারের বোলিং ইকোনমি রেট ৪.৬০। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অক্ষরকে বাইরে রেখেই দল সাজায় দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+