আইপিএল ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, বিরাট ও রাহুলের লড়াই দেখার আগ্রহ তুঙ্গে
আইপিএল ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, বিরাট ও রাহুলের লড়াই দেখার আগ্রহ তুঙ্গে
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের উৎসাহ তুঙ্গে। নজরে টিম ইন্ডিয়ার দুই তারকা বিরাট কোহলি বনাম কেএল রাহুলের লড়াইও। সে সংক্রান্ত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

বিরাটের আইপিএল রান
আইপিএলে এখনও পর্যন্ত ১৮৪টি ম্যাচ খেলে ৫৬৬৮ রান করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক। আইপিএলে ৩৮টি অর্ধশতরানেরও মালিক আরসিবি অধিনায়ক।

রাহুলের আইপিএল রান
আইপিএলে এখনও পর্যন্ত ৭৪টি ম্যাচ খেলে ২৩৬৪ রান করেছেন কেএল রাহুল। ৪৪.৬০-এর গড়ে রান করার পাশাপাশি টুর্নামেন্টে ১৯টি অর্ধশতরানও রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়কের।

কোহলির মোট শতরান
আইপিএলে এখনও পর্যন্ত ৫টি শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। টুর্নামেন্টে যা দ্বিতীয় সর্বাধিক। চলতি আইপিএলে এখনও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি আরসিবি অধিনায়ক।

রাহুলের মোট শতরান
আইপিএলে এখনও পর্যন্ত ২টি শতরান করতে পেরেছেন কুমার লোকেশ রাহুল। চলতি টুর্নামেন্টে একটি শতরান পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। আরসিবি-র বিরুদ্ধে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাহুল।

কমলা টুপির লড়াই
চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে ৩৮৭ রান করেছেন কেএল রাহুল। কমলা টুপি জয়ের লড়াইয়ে সবার আগে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে ২৫৬ রান করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications