আইপিএল ২০২০: দিল্লি বনাম পাঞ্জাব, মাঠে নামার আগে চোটের কারণে সাইডলাইনে তারকা পেসার

আইপিএল ২০২০: দিল্লি বনাম পাঞ্জাব, মাঠে নামার আগে চোটের কারণে সাইডলাইনে তারকা পেসার

আইপিএল ২০২০-র দ্বিতীয় দিনে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম দিন চেন্নাই বনাম মুম্বই ম্যাচে ধোনির প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এবার ১৩ তম আইপিএলের দ্বিতীয় দিনে আজ আকর্ষণের কেন্দ্রে দুই তরুণ অধিনায়কের লড়াই। তার আগে দিল্লি ক্যাপিটালস শিবিরে খারাপ খবর।

চোটের কবলে তারকা ক্রিকেটার

চোটের কবলে তারকা ক্রিকেটার

১৩ তম আইপিএলে অভিযান শুরুর আগে আজ চোটের কবলে দিল্লির ক্রিকেটার। এদিন প্রস্তুতির সময় দিল্লি ক্যাপিটালস দলের তারকা পেসার ইশান্ত শর্মা চোট পেয়েছেন।

কিংস ইলেভেনের বিরুদ্ধে কী খেলতে পারবেন?

কিংস ইলেভেনের বিরুদ্ধে কী খেলতে পারবেন?

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামার আগে আজ ইশান্ত শর্মা চোট পাওয়ায়, সম্ভবত তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে থাকছেন না।

অতীতে গোড়ালির চোটে দীর্ঘ সময় ধরে ভুগেছেন

অতীতে গোড়ালির চোটে দীর্ঘ সময় ধরে ভুগেছেন

প্রসঙ্গত চলতি বছরের জানুয়াতিতে গোড়ালিতে চোট পান ইশান্ত। এরপর এবছর ভারতের নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত গোড়ালির চোট সারিয়ে ইশান্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন। পরে গোড়ালির চোট তাঁকে ছিটকে দিয়েছিল। যারপর আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও সম্ভবত আইপিএল ২০২০-তে দিল্লি ক্যাপিটালস দলের অভিযান শুরুর ম্যাচে তাঁকে বাইরে বসতে হচ্ছে।

 কী হতে পারে দিল্লি দলের প্রথম একাদশ

কী হতে পারে দিল্লি দলের প্রথম একাদশ

ইশান্তকে বাইরে রেখে দল সাজালে আজ প্রথম একাদশ কিছুটা এমন হতে পারে। শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার(অধিনায়ক), সিমরন হেটমায়ের, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ(উইকেটকিপার), মার্কাস স্টোয়েনিস, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, সন্দীপ লামিছানে, হর্ষ প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+