একই সঙ্গে আইপিএল ২০২০-এর প্লে-অফে দিল্লি-আরসিবি, ভাগ্য ঝুলেই রইল কেকেআরের

একই সঙ্গে আইপিএল ২০২০-এর প্লে-অফে দিল্লি-আরসিবি, ভাগ্য ঝুলেই রইল কেকেআরের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। হেরেও তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছে গিয়েছে বিরাট কোহলি শিবিরও। এই অবস্থায় কেকেআর-কে আইপিএল ২০২০-এর পরবর্তী পর্বে পৌঁছতে সানরাইজার্স হায়দবারাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের মঙ্গলবারের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

মুম্বই ইন্ডিয়ান্সের একাধিপত্য

মুম্বই ইন্ডিয়ান্সের একাধিপত্য

এক ম্যাচ বাকি থাকা সত্ত্বেও আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্টে অবস্থান করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ নিয়মরক্ষার বলা চলে।

দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে দিল্লি

দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে দিল্লি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে ষোলোকলা পূর্ণ করেছে দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছে গিয়েছেন শ্রেয়স আইয়াররা। শুরুটা ভাল করে মাঝে ছন্দ হারালেও সঠিক সময়ে গিয়ার বদল করে নিয়েছে রাজধানীর দল।

প্লে-অফে আরসিবিও

প্লে-অফে আরসিবিও

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটে হেরেও তৃতীয় দল হিসেবে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট অর্জন করার পাশাপাশি নেট রান রেটে (-০.১৭২) কেকেআরকে টেক্কা দিয়েছেন বিরাট কোহলিরা।

অপেক্ষায় কেকেআর

অপেক্ষায় কেকেআর

রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়েও রান রেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রান রেটে অনেক পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট অর্জন করেও -০.২১৪ রান রেট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন ইয়ন মর্গ্যানরা।

হায়দরাবাদের সামনে সুযোগ

হায়দরাবাদের সামনে সুযোগ

১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করা সানরাইজার্স হায়দরাবাদ রান রেটে (+০.৫৫৫) কেকেআরের থেকে এগিয়ে রয়েছে। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় হাসিল করতে পারলেই আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবেন ডেভিড ওয়ার্নার। সেক্ষেত্রে ছিটকে যাবে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+