আইপিএল ২০২০তে টানা তিনটি জয় অথবা হার! হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দিল্লি-হায়দরাবাদ দুই দলই

আইপিএল ২০২০তে টানা তিনটি জয় অথবা হার! হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দিল্লি-হায়দরাবাদ দুই দলই

আইপিএল ২০২০ তে টানা দুদিনে দুই থ্রিলার ম্যাচে পর মঙ্গলবার আজ আবুধাবিতে মুখোমুখি দিল্লি-হায়রদাবাদ। আকর্ষণের কেন্দ্রে শ্রেয়স আইয়ার বনাম ডেভিড ওয়ার্নারের নেতৃত্বের লড়াই। একদিকে দিল্লি টানা তিনটি জয়ের সামনে দাঁড়িয়ে, উল্টো দিকে আজ ম্যাচ হারলে হারের হ্যাটট্রিকের মুখে পড়বে হায়দরাবাদ।

পয়েন্ট তালিকায় ১ নম্বরে দিল্লি

পয়েন্ট তালিকায় ১ নম্বরে দিল্লি

আইপিএল ২০২০তে আজ জয়ের হ্যাটট্রিকের সামনে দিল্লি ক্যাপিটালস। ১৩ তম আইপিএলে টানা দুই ম্যাচ জিতে দুরন্ত ফর্মে দিল্লি। প্রথম ম্যাচে সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে জয় দিয়ে আইপিএল শুরু করেছে শ্রেয়সরা। এরপর চেন্নাইয়ের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে ক্যাপিটালস। চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লির জয় ৪৪ রানে।

হতশ্রী পারফর্ম্যান্স সানরাইজার্সের

হতশ্রী পারফর্ম্যান্স সানরাইজার্সের

এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলটি আইপিএল ২০২০তে সবচেয়ে ধারাবাহিক। সেখানে সানরাইজার্স হায়দরাবাদ এবছর টানা দুই ম্যাচে হার দিয়ে শুরু করেছে। আরসিবির বিরুদ্ধে হারের পর নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেছে ওয়ার্নাররা। আজ ম্যাচ হারের হারের হ্যাটট্রিকে আইপিএল ২০২০ শুরু করবে সানরাইজার্স।

৩২ রান ৮ উইকেটের পতন! দিল্লির বিরুদ্ধে চাপে সানরাইডার্স

৩২ রান ৮ উইকেটের পতন! দিল্লির বিরুদ্ধে চাপে সানরাইডার্স

আইপিএল ২০২০তে অভিযান শুরুর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলিংয়ের বিরুদ্ধে ৩২ রানে দল ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরেছিল সানরাইজার্স। এদিন প্রতিপক্ষ দিল্লিতে রাবাদা, আনরিখ নর্কিয়ার মতো বোলারদের বিরুদ্ধে নামার আগে তাই অনেকটাই চাপে হায়দরাবাদ। দলের মিডল অর্ডারে মনীশ পান্ডে ছাড়া কেউই রান পাচ্ছেন না,সেটাও দলকে চিন্তায় রাখছে।

২০১৯ সালে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কী ফল হয়েছিল

২০১৯ সালে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কী ফল হয়েছিল

২০১৯ সালে দুই দল লিগ পর্বে একটি করে ম্যাচ জেতে। দিল্লিতে অ্যাওয়ে ম্যাচে ওয়ার্নাররা ৫ উইকেটে জয় পেয়েছিল, পাল্টা দিল্লি অ্যাওয়ে ম্যাচ থেকে ৩৯ রানে জয় পায়। প্লে অফে এরপর থ্রিলার ম্যাচে ১ বল বাকি থাকতে সানরাইজার্সকে ২ উইকেটে হারিয়েছিল দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+