আইপিএল ২০২০: এটাই যাদের সম্ভবত শেষ আইপিএল হতে পারে

আইপিএল ২০২০: এটাই যাদের সম্ভবত শেষ আইপিএল হতে চলেছে

২৯ মার্চ থেকে শুরু আইপিএল ২০২০। ১৩ তম আইপিএল নিয়ে উন্মাদনা তুঙ্গে। নিলামের পর এবারে প্রতিটি দলই নতুন ক্রিকেটার কিনেছে। যার পর শেষ মরসুমের থেকে এবারের দলগুলি অনেক আলাদা। একনজরে এবার দেখে নেওয়া যাক, ২০২০ সালের কোটি টাকার আইপিএলে কোন ক্রিকেটারদের সম্ভবত শেষ মরসুম হতে চলেছে।

শেন ওয়াটসন

শেন ওয়াটসন

তালিকায় প্রথমে থাকবে শেন ওয়াটসনের নাম। আইপিএলে ওয়াটসন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। বয়স ৩৮ পেরিয়েছে। ওয়াটসন চেন্নাইয়ে দীর্ঘদিন খেলছেন। ২০১৯ সালে হাঁটুতে রক্ত ঝরিয়ে ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করার জন্য লড়েছিলেন।

শেষ মরসুমে চেন্নাইয়ে চ্যাম্পিয়ন হওয়া না হলেও সিএসকে দলের ওপেনিংয়ে ওয়াটসনের অবদান অস্বীকার করা যাবে। অভিজ্ঞ ওয়াটসন এবার সম্ভবত শেষ আইপিএল খেলতে চলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন। এবার ২০২০ আইপিএল খেলে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা থেকেও অবসর নিয়ে নিতে পারেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

আইপিএলে ১৩৪ ম্যাচ খেলে ওয়াটসন ৩৫৭৫ রান করেছেন। টুর্নামেন্টে ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরি ওয়াটসনের। রয়েছে সর্বোচ্চ ১১৭* রান।

হরভজন সিং

হরভজন সিং

চেন্নাই সুপার কিংসে খেলা আরও এক ক্রিকেটারকে এবছর আইপিএলে শেষবারের জন্য দেখা যেতে পারে। ২০১৮ মরসুম থেকে সিএসকেতে খেলছেন হরভজন। প্রথম মরসুমে ১৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় মরসুমে অবশ্য নজর কাড়তে পেরেছেন, ১১ ম্যাচে সংগ্রহ ছিল ১৬ উইকেট।

আইপিএল কেরিয়ারের শুরুটা অবশ্য ভাজ্জি মুম্বইয়ে করেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত হরভজন মুম্বইয়ে খেলেছেন। এরপর শেষ দুই বছর চেন্নাইয়ে। ৩৯ বছর বয়সী হরভজনের এটাই সম্ভবত শেষ আইপিএল মরসুম হতে চলেছে। আইপিএল কেরিয়ারে ভাজ্জি ১৬০ টি ম্যাচ খেলে ১৫০টি উইকেট নিয়েছেন।

অম্বাতি রায়ডু

অম্বাতি রায়ডু

চেন্নাইকে বরাররই আইপিএলের বুড়োদের টিম বলে আখ্যা দেওয়া হয়। সেই বুড়োদের দল অবশ্য রয়েছেন অম্বাতি রায়ড়ু। চেন্নাই কুপার কিংসে দীর্ঘদিন ধরে খেলছেন রায়ডু। মিডল অর্ডারে রায়না, ধোনিদের যোগ্য সংগত দিতে দেখা যায়। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ সুযোগ না পাওয়ার পর অম্বাতি রায়ডু জাতীয় ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। পরে অগাস্টে অবশ্য তিনি ফের ক্রিকেটে ফেরার জন্য ইচ্ছাপ্রকাশ করেন। ২০১৮ সালে দলের হয়ে ১৬ ম্যাচে ৬০২ রান হাঁকালেও শেষ মরসুম ২০১৯ সালে চেন্নাইয়ের হয়ে ১৭ ম্যাচে ২৮২ রান করেছিলেন। এবার তিনি কতটা সুযোগ পাবেন, সেটাও একটা প্রশ্ন। ৩৪ এর রায়ডুর সম্ভবত এটা শেষ আইপিএল মরসুম হতে চলেছে।

এ বি ডিভিলিয়ার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা এ বি ডিভিলিয়ার্সেরও সম্ভবত এটা শেষ আইপিএল মরসুম হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৮ সালে এবিডি অবসর ঘোষণা করেন। যার পর দেশ বিদেশের বিভিন্ন টি-২০ লিগ খেলে বেড়ান এবিডি। শেষ মরসুমে আরসিবি'র হয়ে ১৩ ম্যাচে ৪৪২ রান করেছেন। ৫ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবিডি। সব মিলিয়ে আইপিএল কেরিয়ারে ১৫৪ ম্যাচে এবিডি'র সংগ্রহ ৪৩৯৫ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+