স্টোকস ঝড়ের পর সঞ্জু-স্মিথের মারকাটারি ইনিংস, পাঞ্জাব বধে প্লে অফের লড়াইয়ে কামব্যাক রাজস্থানের
স্টোকস ঝড়ের পর সঞ্জু-স্মিথের মারকাটারি ইনিংস, পাঞ্জাব বধে প্লে অফের লড়াইয়ে কামব্যাক রাজস্থানের
আবুধাবিতে গেইলের ৯৯ রানের ঝোড়ো ইনিংসের পাল্টা বেন স্টোকসের ২৬ বলে ৫০। স্টোকসের বিধ্বংসী ইনিংসের সঙ্গে সঞ্জু স্যামসনের ২৫ বলে ৪৮ ও স্টিভ স্মিথের ২০ বলে ৩১ রানে ভর করে ১৮৬ রান তাড়া করে পাঞ্জাবের বিরুদ্ধে হাসতে হাসতে জয় ছিনিয়ে নিল রাজস্থান। এটাই টি-২০ ক্রিকেটে স্টোকসের দ্রুততম অর্ধশতরান। টপ অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে ২.৩ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ২ পয়েন্ট পেল স্টিভ স্মিথ অ্যান্ড কোম্পানি।

ফলে এদিনের ২ পয়েন্ট নিয়ে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টে পৌঁছে প্লে অফে লড়াইয়ে দারুণভাবে প্রত্যাবর্তন রাজস্থানের। অন্যদিকে টানা পাঁচ ম্যাচ জয়ের পর আইপিএল ২০২০তে হারের সরণীতে কিংস ইলেভেন পাঞ্জাব।
ম্যাচ হারলেও ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরেই রইল পাঞ্জাব। অন্যদিকে ১২ পয়েন্টে পৌঁছে এদিন পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল রাজস্থান। ফলে ১২ পয়েন্ট নিয়েও খারাপ নেট রান রেটের কারণে সাত নম্বরে নেমে এল কলকাতা নাইট রাইডার্স।
প্রসঙ্গত ম্যাচে এদিন টস জিতে ফিল্ডিং নিয়ে রান তাড়া করে ম্যাচ জিতলেন স্মিথ। টস জিতে স্মিথ পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে ইউনিভার্স বস ক্রিস গেইল ৬৩ বলে ৯৯ রানে ইনিংস খেলেন। ৮টি ছক্কার পাশাপাশি গেইল এদিন ৬টি চার হাঁকিয়েছেন। এদিনের ৮টি ছক্কায় গেইল টি-২০ ক্রিকেটে ১০০০টি ছক্কার রেকর্ড ছুঁলেন। ৪১ বলে লোকেশ রাহুল ৪৬ রান করে আউট হন। ফলে গেইলের বিধ্বংসী ইনিংসে পাঞ্জাব ১৮৫ রানে পৌঁছয়।
এই রান তাড়া করে স্টোকস ৬টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান হাঁকান। অপর ওপেনার উথাপ্পা এদিন ৩০ হাঁকিয়ে আউট হন। সঞ্জু চারটি চার ও ৩টি ছক্কায় ৪৮ হাঁকান। শেষ দিকে স্মিথ ২০ বলে ৩১ ও জোস বাটলার ১১ বলে ২২ রান হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications