১ বল বাকী থাকতে হায়দরাবাদকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পাঞ্জাবের
ঘরের মাঠে শক্তিশালী হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল পাঞ্জাব।
দুই দলই ম্যাচ শুরুর আগে ছিল একই পয়েন্টে দাঁড়িয়ে। যদিও সানরাইজার্স হায়দরাবাদ লিগ তালিকায় তৃতীয় স্থানে থাকলেও কিংস ইলেভেন পাঞ্জাব নেট রান রেটের কারণে ষষ্ঠ স্থানে ছিল। তবে ঘরের মাঠে শক্তিশালী হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল পাঞ্জাব।

এদিন টসে জিতে পাঞ্জাব হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায়। খুব ধীরগতিতে শুরু করে হায়দরাবাদ। প্রথম ১০ ওভারে তোলে ৫০ রান। পরের অর্ধে ওঠে ১০০ রান। সবমিলিয়ে ৪ উইকেটে ১৫০ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে ক্রিস গেইলের (১৬ রান) উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল জুটি খেলা সামলে নেন। ময়াঙ্ক ৫৫ রানে ফিরে গেলেও রাহুল শেষ অবধি ৭১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন।
হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৫ রান দেন তবে উইকেট পাননি। সন্দীপ শর্মা ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। রশিদ খান ৪ ওভারে ২০ রান দিয়ে ১টি উইকেট নেন। তবে ছোট লক্ষ্য হওয়ায় সহজেই তা অতিক্রম করে যায় পাঞ্জাব।












Click it and Unblock the Notifications