কোহলিদের হেলায় হারিয়ে চ্যাম্পিয়নদের মতোই আইপিএল যাত্রা শুরু চেন্নাইয়ের
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএলের এই মরসুমের প্রথম ম্যাচে হেলায় হারিয়ে যাত্রা শুরু করল চেন্নাই সুপার কিংস।
কোনও প্রতিরোধ গড়তে পারলেন না বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএলের এই মরসুমের প্রথম ম্যাচে হেলায় হারিয়ে যাত্রা শুরু করল চেন্নাই সুপার কিংস। এদিন আরসিবি-কে মাত্র ৭০ রানে অল আউট করে দেয় সিএসকে।

চেন্নাইয়ের স্পিনারদের সামনে কোনও প্রতিরোধ গড়তে পারেননি কোহলি, ডিভিলিয়ার্সরা। চেন্নাইয়ের হয়ে ৯ রানে ৩ উইকেট নিলেন ইমরান তাহির। হরভজন নিলেন ২০ রানে ৩ উইকেট। এছাড়াও রবীন্দ্র জাদেজা ১৫ রানে ২ উইকেট নেন।
বিরাট কোহলি (৬) ও এবি ডিভিলিয়ার্স (৯) প্রথম ম্যাচে ব্যর্থ। শুরু থেকেই ম্যাচে জাঁকিয়ে বসেছিল চেন্নাই। কোহলি ফিরে যাওয়ার পরে তিন নম্বরে নামা মইন আলি ৯ রানে ও এবিডি-ও ৯ রানে ফেরেন। সকলের চোখ ছিল শিমরন হেতমেয়ারের দিকে। তবে শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি। তারপরে নামা শিবম দুবে (২), কলিন ডি গ্র্যান্ডহোম-রাও (৪) রান করতে ব্যর্থ হয়েছেন। আরসিবি-র হয়ে একমাত্র পার্থিব প্যাটেল ২৯ রান করেন। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
এদিন চেন্নাই ১০ বল বাকী থাকতেই ৩ উইকেট হারিয়ে ৭১ রান তুলে নেয়। অম্বাতি রায়াডু ২৮, সুরেশ রায়না ১৯ করলেও শ্যেন ওয়াটসন শূন্য রানে ফেরেন। কেদার যাদব ১৩ ও রবীন্দ্র জাদেজা ৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন।












Click it and Unblock the Notifications