কোটলায় বিস্ফোরক শতরান ঋষভ পন্থের, হায়দরাবাদের বিরুদ্ধে ১৮৭ রান তুলল দিল্লি

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করলেন দিল্লির তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করলেন দিল্লির তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। অনন্য ব্যাটিং করে মাত্র ৫৬ বলে শতরান করলেন তিনি। তাঁর ব্যাটিং বিক্রমে ভর করে লিগ টেবলের ফার্স্ট বয় হায়দরাবাদের বিরুদ্ধে ১৮৮ রানের টার্গেট দিল দিল্লি ডেয়ারডেভিলস।

হায়দরাবাদের বিরুদ্ধে ১৮৭ রান তুলল দিল্লি

পন্থ এদিন শেষ অবধি ৬৩ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন। দিল্লি ৫ উইকেটে ১৮৭ রানে থামে। এই আইপিএলের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন এদিন ঋষভ পন্থ। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসাবে এটি থেকে যাবে।

পন্থ ছাড়া আর কেউ এদিন দিল্লির হয়ে উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেননি। পৃথ্বী শ (৯), জেসন রয় (১১), শ্রেয়স আইয়ার (৩), হর্ষল প্যাটেল (২৪), গ্লেন ম্যাক্সওয়েল (৯) সকলেই কম রানে আউট হন। হর্ষল প্যাটেলকে সঙ্গে নিয়ে পন্থ ৫৫ রানের পার্টনারশিপ গড়েন।

দিল্লি ব্যাটিংয়ের প্রথম থেকে শেষ পুরোটা জুড়েই আজ ছিলেন ঋষভ পন্থ। তিনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন হায়দরাবাদের দুই সবচেয়ে স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কউলের বিরুদ্ধে। ভুবিকে পিটিয়ে ৪ ওভারে পন্থ নেন ৫১ রান। ৪ ওভারে সিদ্ধার্থ কউল দেন ৪৮ রান। হায়দরাবাদের হয়ে একমাত্র শাকিব আল হাসান ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+