ওয়াংখেড়েতে জয়ের খাতা খুলতে মরিয়া মুম্বই-দিল্লি দুই দলই, কার পাল্লা ভারী, পড়ুন ম্যাচ প্রিভিউ

মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস। এই মরশুমে এখনও জয়ের খাতা খুলতে পারেনি।

মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস। এই মরশুমে এখনও জয়ের খাতা খুলতে পারেনি। মুম্বই দুটি ম্যাচেই জয়ের কাছাকাছি এসে খালি হাতে ফিরেছে। প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে মুখের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছেন ডোয়েন ব্র্যাভো। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে শেষ উইকেটে ম্যাচ জিতিয়ে মুম্বইকে হারিয়ে ছেড়েছেন দীপক হুডা। ফলে ঘরের মাঠে মুম্বই জয় পেতে মরিয়া হয়ে নামবে।

ওয়াংখেড়েতে জয়ের খাতা খুলতে মরিয়া মুম্বই-দিল্লি দুই দলই

এদিকে দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীরকে সামনে রেখে দল সাজিয়েছে। প্রথম দুটি ম্যাচে দলকে জেতাতে পারেননি গম্ভীর। প্রথম ম্যাচে পাঞ্জাবের কাছে হারতে হয়েছে। এবং দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে রাজস্থানের কাছে। এই অবস্থায় আইপিএলের এই মরশুমের প্রথম জয় তুলে নিতে মরিয়া দিল্লিও।

প্রথম দুটি ম্যাচে না জিতলেও মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই শক্তিশালী দল। ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মা, বেন কাটিং, জেপি ডুমিনি, হার্দিক ও কুনাল পান্ডিয়া, মুস্তাফিজুর রহমান, কায়রন পোলার্ডরা রয়েছেন। বোলিংয়েও জসপ্রীত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনেঘন, পোলার্ড ও পান্ডিয়া ভাইরা রয়েছেন।

আগের ম্যাচে হার্দিক পান্ডিয়া খেলেননি। জ্বলে উঠতে পারেননি কায়রন পোলার্ডও। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান অনবদ্য প্রদর্শন করেন। তবে হায়দরাবাদ ম্যাচ বের করে নিয়ে যায়। হার্দিক ফিরলে দল আরও শক্তিশালী হবে। আরও আক্রমণাত্মক খেলবে মুম্বই।

অন্যদিকে আগের ম্যাচে দিল্লির বোলাররা খারাপ বোলিং করেননি। মহম্মদ শামি, শাহবাজ নাদিম, ট্রেন্ট বোল্টরা নিজেদের উজাড় করে দেন। তবে বৃষ্টির কারণে ভাগ্য সহায় না থাকায় ৬ ওভারে প্রয়োজনীয় ৭১ রান তুলতে না পেরে দিল্লিকে হারতে হয়েছে। এই অবস্থায় মুম্বইকে তাদের ঘরের মাঠে হারাতে গেলে ব্যাটে-বলে দুটোতেই অনবদ্য পারফরম্যান্স করতে হবে দলকে। এখন দেখার সম্মানরক্ষার লড়াইয়ে কোন দল বাজিমাত করে।

দিল্লি দল

দিল্লি দল

গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিশ্চিয়ান, সায়ন ঘোষ, গুরকীরত মান সিং, শ্রেয়স আইয়ার, সন্দীপ লামিছানে, মনজ্যোত কালরা, গ্লেন ম্যাক্সওয়েল, অমিত মিশ্র, মহম্মদ শামি, ক্রিস মোরিস, কলিন মুনরো, শাহবাজ নাদিম, নমন ওঝা, ঋষভ পন্থ, হর্শল প্যাটেল, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়, বিজয় শঙ্কর, পৃথ্বী শ, রাহুল তেওটিয়া, জয়ন্ত যাদব

মুম্বই দল

মুম্বই দল

রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, বেন কাটিং, অখিল ধনঞ্জয়, জেপি ডুমিনি, ইশান কিষণ, সিদ্ধেশ লাড, এভিন লিউয়িস, শরদ লাম্বা, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনেঘন, মহসিন খান, মুস্তাফিজুর রহমান, এমডি নিধেশ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, অনুকুল রায়, প্রদীপ সাঙ্গওয়ান, তাজিন্দর সিং, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+