কীভাবে ধাপে ধাপে ম্যাচ বের করে নিল মুম্বই, পড়ুন ম্যাচের হাইলাইটস অংশ

মুম্বই ইন্ডিয়ান্স ঘরের মাঠে ইডেনে কেকেআর-কে নাস্তানাবুদ করে হারিয়ে গেল। চারদিনের ব্যবধানে পরপর দুবার মুম্বইয়ের কাছে হারতে হল কলকাতাকে।

১০২ রানে লজ্জার হার হারতে হল কলকাতাকে। মুম্বই ইন্ডিয়ান্স ঘরের মাঠে ইডেনে কেকেআর-কে নাস্তানাবুদ করে হারিয়ে গেল। চারদিনের ব্যবধানে পরপর দুবার মুম্বইয়ের কাছে হারতে হল কলকাতাকে। ব্যাটে-বলে খুব খারাপ খেলে মুম্বই বাধা কাটাতে না পেরে হারল কলকাতা। রোহিত শর্মাদের দেখলেই যেন কলকাতা খেই হারিয়ে ফেলে। আর মুম্বই যেন কলকাতাকে দেখলেই চাঙ্গা হয়ে ওঠে। আজ যেভাবে কলকাতা হারল তাতে শেষ চারের আশা আর না করাই ভালো। একনজরে দেখে নেওয়া যাক কীভাবে মুম্বই ম্যাচ বের করে নিল।

কীভাবে ধাপে ধাপে ম্যাচ বের করে নিল মুম্বই

মুম্বইয়ের ব্যাটিং

মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস। কলকাতার হয়ে প্রথম ওভার করেন আন্দ্রে রাসেল।

৫ ওভার শেষে মুম্বই তোলে বিনা উইকেটে ৩৭ রান।

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বই তোলে ১ উইকেটে ৪৭। তার আগে চাওলার বলে ১৮ রানে আউট হন লিউয়িস।

৬.৫ ওভারে বোর্ডে ৫০ তোলে মুম্বই।

১০ ওভার শেষে মুম্বইেয়র রান হয় ৭২/২।

১২.৩ ওভারে একশো পূর্ণ করে মুম্বই ইন্ডিয়ান্স।

১৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন ইশান কিষাণ। কুলদীপ যাদবকে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন ইশান। তারপরও একটি ছক্কা হাঁকান। পরপর মোট ৪টি ছক্কা মারেন তিনি।

১৫ ওভার শেষে মুম্বই ৩ উইকেটে ১৪৫ রান তোলে। ২১ বলে ৬২ করে আউট হন ইশান।

২০ ওভার শেষে মুম্বই তোলে ৬ উইকেটে ২১০ রান।

কলকাতার ব্যাটিং

ওপেনিংয়ে নামেন সুনীল নারিন ও ক্রিস লিন জুটি।

প্রথম বলে চার মেরে দ্বিতীয় বলেই মিচেল ম্যাকক্লেনেঘনের বলে আউট সুনীল নারিন।

চতুর্থ ওভারের শেষ বলে উথাপ্পার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট ক্রিস লিন। কলকাতা ৩২/২।

৫ ওভার শেষে কলকাতা তোলে ২ উইকেটে ৩৯ রান।

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের রান ২ উইকেটে ৪৭ রান।

৬.৫ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে কলকাতা। ততক্ষণে ৩ উইকেট পড়ে গিয়েছে।

১০ ওভার শেষে কেকেআর ৬ উইকেটে ৭২। ম্যাচ পকেটে পুরে নিয়েছে মুম্বই।

১৫তম ওভারে ওঠে মাত্র ১ রান। কলকাতা ৯৫/৮।

১৬ ওভারের শেষে কলকাতা ১০৩/৮। শেষ বলে চার মেরে দলগত একশো রান পূরণ করেন টম কারান।

১৮.১ ওভারে ১০৮ রানে অল আউট কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+