(ছবি) IPL এর সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় রয়েছেন কারা?
আইপিএলে ফ্র্যাঞ্চাইজির চাপ আলাদা করে সামলাতে হয়। তার মধ্যে নিজেকে ও গোটা টিমকে পারফর্ম করতে হয়। এসব কিছু সামলে আইপিএলে কোন অধিনায়কেরা রেকর্ডের দিক থেকে প্রথম পাঁচে রয়েছেন তা জেনে নেওয়া যাক একনজরে।
ক্রিকেটে অধিনায়কই শেষ কথা। অধিনায়কেই গোটা দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, অনুপ্রাণিত করতে হয়। দল সফর হলে যেমন তার কৃতিত্ব অধিনায়ককে দেওয়া হয়, তেমনই দলের খারাপ সময়ে সমালোচনায় বিদ্ধ হতে হয় অধিনায়ককেই। টস থেকে শুরু করে টিম নির্বাচন, ফিল্ডিং সাজানো, বোলার পরিবর্তন, ব্যাটিং অর্ডার ঠিক করে দেওয়া- সব জায়গায় সিদ্ধান্ত নিতে হয় অধিনায়ককেই। ফলে তিনিই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা আলাদা করে বলে দিতে হবে না।
আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে এই খেলোয়াড়দের
IPL 2017 : কোন দলের খেলা কবে, কার বিরুদ্ধে, জেনে নিন
আইপিএলের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। বরং ফ্র্যাঞ্চাইজির চাপও আলাদা করে সামলাতে হয়। তার মধ্যে নিজেকে ও গোটা টিমকে পারফর্ম করতে হয়। এসব কিছু সামলে আইপিএলে কোন অধিনায়কেরা রেকর্ডের দিক থেকে প্রথম পাঁচে রয়েছেন তা জেনে নেওয়া যাক একনজরে। [অন্তত ৩০টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন অধিনায়ককেই এখানে বেছে নেওয়া হয়েছে]

শ্যেন ওয়ার্ন
বিশ্বসেরা লেগস্পিনার শ্যেন ওয়ার্ন অধিনায়ক হিসাবে ১১টি একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ১০টিতে জিতেছেন। টেস্টে কখনও নেতৃত্ব দিতে পারেননি। প্রথম আইপিএল জেতা অধিনায়ক হলেন শ্যেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসের হয়ে এই কৃতিত্ব তিনি অর্জন করেন। আইপিএলে অধিনায়ক হিসাবে ৫৫টি ম্যাচ খেলে শ্যেন ওয়ার্ন ৩০টিতে জিতেছেন। হেরেছেন ২৪টিতে। একটি ম্যাচ টাই হয়েছে। সবমিলিয়ে জেতার গড় ৫৫.৪৫ শতাংশ।

গৌতম গম্ভীর
২০০৯ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল অধিনায়কত্ব শুরু করেন গৌতম গম্ভীর। পরে কলকাতা নাইট রাইডার্সে এসে অধিনায়ক হিসাবে নিজেকে মেলে ধরেন তিনি। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতান কলকাতাকে। তিনি ১০৭টি আইপিএল ম্যাচে অধিনায়কত্ব করে ৬১টি ম্যাচে জিতেছেন। হার ৪৫ ম্যাচে ও ১টি ম্যাচ টাই হয়েছে। জেতার হার ৫৭.৪৭ শতাংশ।

মহেন্দ্র সিং ধোনি
চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির যা রেকর্ড রয়েছে তা আর কোনও অধিনায়কের নেই। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই আইপিএল চ্যাম্পিয়ন হয়। এছাড়া চারবার রানার্স হয়েছে। ধোনি আইপিএলে ১৪৩টি ম্যাচ খেলে ৮৩টিতে জয় পেয়েছে। হারতে হয়েছে ৫৯টি ম্যাচ। সবমিলিয়ে জয়ের হার ৫৮.৪৫ শতাংশ। এছাড়া অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি আইপিএল ম্যাচ খেলার কৃতিত্বও একমাত্র ধোনিরই রয়েছে।

রোহিত শর্মা
২০১৩ সালে অধিনায়ক হিসাবে রিকি পন্টিং সরে দাঁড়ানোর পরে রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হয়। সেবছরই আইপিএল জেতান রোহিত। এরপরে ২০১৫ সালেও মুম্বই রোহিতের নেতৃত্বে আইপিএল জিতেছে। আইপিএলে ৫৮টি ম্যাচে অধিনায়কত্ব করে রোহিত ৩৪টিতে জিতেছেন। ২৪টি ম্যাচে হেরেছেন। তাঁর জয়ের শতাংশ ৫৮.৬২ শতাংশ।

শচীন তেন্ডুলকর
অনেকে অবাক হলেও এটাই সত্যি। জয়ের গড়ে বিচারে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক শচীনই। ৫১ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে তিনি ৩০ জিতেছেন। হেরেছেন ২১টি ম্যাচে। জয়ের গড় ৫৮.৮২ শতাংশ। ২০১০ সালে শচীনের নেতৃত্বে মুম্বই ফাইনালেও উঠেছিল। তবে চেন্নাইয়ের কাছে হেরে যেতে হয়েছিল।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications