আইপিএল ১০ : কোন দল কাকে কিনল, নিলামের সমস্ত আপডেট জেনে নিন একনজরে
আইপিএলের দশম সংষ্করণের জন্য প্রথা মেনে ক্রিকেটারদের নিলাম হল এদিন বেঙ্গালুরুতে। কোন দল কাকে কিনে নিজের শক্তি বাড়িয়ে আগামী মরশুমে ঝাঁপাস তা জেনে নিন নিচে।
বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : আইপিএলের দশম সংষ্করণের জন্য প্রথা মেনে ক্রিকেটারদের নিলাম হল এদিন বেঙ্গালুরুতে। গত ডিসেম্বরে মোট ৮টি দলই নিজেদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জানিয়ে দিয়েছে। এজন্য শেষ দিন ধরা হয়েছিল গত ১৫ ডিসেম্বর।[IPL 2017 : কোন দলের খেলা কবে, কার বিরুদ্ধে, জেনে নিন পূর্ণাঙ্গ সূচী]
এবারের নিলামে সবচেয়ে বেশি ফান্ড ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। মোট ২৩.৩৫ কোটি টাকা। সবমিলিয়ে ৩৫৭ জন খেলোয়াড় আজ নিলামে উঠলেন। তার মধ্যে বিদেশি খেলোয়াড় ছিলেন ১৩০ জন। কোন দল কাকে কিনে নিজের শক্তি বাড়িয়ে আগামী মরশুমে ঝাঁপায় তা জেনে নিন।[আইপিএল নিলাম : রেকর্ড ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় দল পেলেন এই ক্রিকেটার]

IPL 2017 লাইভ আপডেট দেখে নিন নিচে
- এবারের মতো আইপিএল ১০ -এর নিলাম সমাপ্ত হল।
- লকি ফার্গুসনকে ৫০ লক্ষ টাকায় নিলামে কিনে দলে নিল রাইজিং পুনে সুপারজায়ান্টস।
- সায়ন ঘোষকে ১০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।
- ড্যারেন ব্র্যাভোকে ৫০ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর। মনোজ তিওয়ারিকে ৫০ লক্ষ টাকায় কিনল পুনে। [IPL 2017 : ইতিহাস সৃষ্টি করে হায়দ্রাবাদে নাম লেখালেন দুই আফগান ক্রিকেটার]
- প্রথম সিংকে গুজরাত ও রাহুল ত্রিপাঠীকে পুনে ঘরে তুলল ১০ লক্ষ টাকা করে দিয়ে।
- সঞ্জয় যাদব, ইশাঙ্ক জগ্গিকে ১০ লক্ষ টাকা করে দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
- চিরাগ সুরি, শেলি শৌর্য, শুভম আগরওয়ালকে ১০ লক্ষ টাকা করে দিলে দলে নিল গুজরাত লায়ন্স।
- মুনাফ প্যাটেলকে ৩০ লক্ষ টাকায় দলে নিল গুজরাত লায়ন্স।
- ড্যারেন স্যামিকে ৩০ লক্ষ টাকায় দলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।
- দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল দল পেলেন না। ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে ৩০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।
- ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ১ কোটি টাকায় কিনল পুনে। আসেলা গুনরত্নেকে ৩০ লক্ষে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
- মহম্মদ সিরাজকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। রাহুল চাহার ও সৌরভ কুমারকে ১০ লক্ষ টাকা করে দিয়ে দলে পেল পুনে সুপারজায়ান্টস।
- বেন লাফলিনকে ৩০ লক্ষ টাকায় দলে নিল হায়্দ্রাবাদ ও বিলি স্ট্যানলেককে ৩০ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।
- প্রবীণ দুবেকে ১০ লক্ষ টাকায় কিনল আরসিবি। নবদীপ সাইনিকে ১০ লক্ষ টাকায় দলে নিল দিল্লি।
- ফিরতি রাউন্ডের নিলামেও অবিক্রিত থেকে গেলেন বাংলার মনোজ তিওয়ারি।
- ফিরতি নিলামেও দল পেলেন না ইশান্ত শর্মা ও প্রজ্ঞান ওঝা।
- কাইল অ্যাবট কোনও দল পেলেন না। নাথন কুল্টার-নাইল ৩ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।
- ক্রিস জর্ডনকে ৫০ লক্ষ টাকায় দলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইরফান পাঠান, জনি বেয়ারস্টো ফিরতি নিলামেও অবিক্রিত থেকে গেলেন।
- সৌরভ তিওয়ারিকে ৩০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স। শন অ্যাবট ফিরতি নিলামেও কোনও দল পেলেন না।
- জেসন রয়কে ১ কোটি টাকায় কিনে নিল গুজরাত লায়ন্স।
- ফিরতি নিলামে মার্টিন গাপটিলকে ৫০ লক্ষ টাকায় ঘরে তুলল কিংস ইলেভেন পাঞ্জাব।
- মধ্যাহ্নভোজের পরে ফের শুরু হল আইপিএলের দ্বিতীয়ার্ধে নিলাম।
- আপাতত মধ্যাহ্নভোজের বিরতি। বাকী থাকা খেলোয়াড়দের ফের নিলাম শুরু হবে দুপুর ২টোর পর থেকে।
- মাইকেল বিয়ার, ফাওয়াদ আহমেদ, আকিলা ধনঞ্জয়, নাথন লিয়ন, রাহুল শর্মা কোনও দল পেলেন না।
- মনপ্রীত গনিকে ৬০ লক্ষ টাকায় ঘরে তুলল গুজরাত লায়ন্স।
- বরুণ অ্যারনকে ২ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।
- বিলি স্ট্যানলেকস, পঙ্কজ সিং, বেন লাফলিন দল পেলেন না। জয়দেব উনাদকাটকে ৩০ লক্ষ টাকায় কিনল পুনে।
- ভারতের আরপি সিং কোনও দল পেলেন না। নিউ জিল্যান্ডের ম্যাট হেনরিকে ৫০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।
- কুশল পেরেরা, নিরসন ডিকওয়েলা, ব্র্যাড হাডিন, গ্লেন ফিলিপস এবারের আইপিএল ১০-এ অবিক্রিত রইলেন।
- থিসারা পেরেরা, ফারহান বেহারডিন, আনামুল হক, শ্যেন ডোরিক কোনও দল পেলেন না।
- ঋষি ধাওয়ানকে ৫৫ লক্ষ টাকায় কিনল কেকেআর।
- কর্ণ শর্মাকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ডেভিস ওয়েইস অবিক্রিত রইলেন।
- ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার নিলামে অবিক্রিত রইলেন।
- অলরাউন্ডার ক্রিস ওকসকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
- অলরাউন্ডার পারভেজ রসুল নিলামে অবিক্রিত রইলেন।
- মার্লন স্যামুয়েলস, এভিন লিউইস, নিক ম্যাডিনসন ও ড্যারেন ব্র্যাভোকে নিল না আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি।
- মাইকেল ক্লিনগার ও এস বদ্রীনাথ এবারে অবিক্রিত রইলেন।
- অভিনব মুকুন্দ ও চেতেশ্বর পূজারা এবারের আইপিএলে কোনও দল পেলেন না।
- বাংলার মনোজ তিওয়ারিকে কিনল না কোনও দল। অবিক্রিত রইলেন তিনি।
- প্রবীণ তাম্বেকে ১০লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ।
- অস্ট্রেলিয়ার মিচেল সোয়েপসন ও ভারতের অক্ষয় ওয়াকহারে অবিক্রিত রইলেন।
- সরবজিত লাড্ডা অবিক্রিত রইলেন। আফগানিস্তানের রশিদ খানকে ৪ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ।
- টিএস বারোকাকে ১০লক্ষ টাকায় কিনল গুজরাত লায়ন্স।
- আনক্যাপ স্পিনার এম অশ্বিনকে ১ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
- নবদীপ সাইনি, পবন সুয়ল আইপিএল ১০-এ দল পেলেন না। জোরে বোলার বেসিল থাম্পিকে ৮৫ লক্ষ টাকায় কিনল গুজরাত লায়ন্স।
- নাথু সিংকে ৫০ লক্ষ টাকায় কিনল গুজরাত লায়ন্স। উমর নাজির দল পেলেন না।
- টি নটরাজনকে ৩ কোটি টাকায় কিনল কেকেআর। তাঁর বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা।
- অনিকেত চৌধুরীকে ২ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
- উইকেটকিপার মনবিন্দর বিসলা ও মোহিত অহলাওয়াট ও জোরে বোলার আবু নেচিম অবিক্রিত রইলেন।
- আফগানিস্তানের মহম্মদ শাহজাদ এবারে কোনও দল পেলেন না। এই প্রথমবার নিলামে তোলা হয়েছিল তাঁকে।
- আদিত্য তারেকে ২৫ লক্ষ টাকায় দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। একলব্য দ্বিবেদীকে ৭৫ লক্ষ টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
- বাংলার শ্রীবৎস গোস্বামী এবারের আইপিএলে অবিকৃত রইলেন।
- প্রবীণ দুবে, শিবম দুবে, মনন শর্মা, রুশ কালারিয়া, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিষ্ণু বিনোদ এবারের আইপিএলে দল পেলেন না।
- গৌতম কে -কে ২ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স। রাহুল তেওয়াটিকে ২৫ লক্ষ টাকায় কিনল পাঞ্জাব।
- এই প্রথম কোনও আফগান খেলোয়াড় সুযোগ পেলেন আইপিএলের দলে। আফগানিস্তানের মহম্মদ নবিকে ৩০ লক্ষে কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ।
- আনক্যাপ ব্যাটসম্যান অক্ষদীপ নাথ ও মহীপাল লোমরকে কিনল না কোনও দল।
- তন্ময় আগরওয়ালকে ১০ লক্ষ টাকায় দলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
- আফগানিস্তানের অজগর স্ট্যানিকজাই কোনও দলে জায়গা পেলেন না।
- দিল্লির ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ এবারের নিলামে দল পেলেন না।
- আনক্যাপ ব্যাটসম্যান অঙ্কিত বাউয়ানেকে ১০ লক্ষ টাকায় কিনল দিল্লি।
- আনক্যাপ ব্যাটসম্যান উমঙ্গ শর্মা, পৃথ্বী শ নিলামে অবিকৃত রইলেন।
- ব্র্যাড হগ, ইমরান তাহির, প্রজ্ঞান ওঝার মতো স্পিনার এবারের আইপিএলে অবিকৃত রইলেন।
- নিউ জিল্যান্ডের স্পিনার ইশ সোধি, শ্রীলঙ্কার লক্ষ্মণ সান্দাকন আইপিএল নিলামে দল পেলেন না।
- ভারতের জোরে বোলার ইশান্ত শর্মাকে কিনল না কোনও দল।
- কাইল অ্যাবট নিলামে অবিকৃত রইলেন।
- অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল জনসনকে ২ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
- প্যাট কামিন্সকে ৪.৫ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
- ইংল্যান্ডের জোরে বোলার তাইমল মিলসকে ১২ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
- নিউ জিল্যান্ডের জোরে বোলার ট্রেন্ট বোল্টকে ৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
- দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাদাকে ৫ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
- অস্ট্রেলিয়ার নাথন কুল্টার-নাইলকে কিনল না কোনও দল।
- ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও শ্রীলঙ্কার দীনেশ চান্দিমল নিলামে কোনও দল পেলেন না।
- ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে ৩০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
- জনি বেয়ারস্টোকে কোনও দল কিনল না।
- অস্ট্রেলিয়ার উইকেটকিপার বেন ডাঙ্ক কোনও দল পেলেন না।
- শন অ্যাবট কোনও দল পেলেন না। ক্রিস জর্ডনও অবিক্রিত রইলেন।
- নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে ১ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
- ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল পুনে সুপারজায়ান্ট।
- ইরফান পাঠানকে নিলামে নিল না কোনও দল।
- ২ কোটি টাকায় শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
- অলরাউন্ডার পবন নেগিকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
- নিউ জিল্যান্ডের রস টেলরকে কিনল না কোনও দল।
- ইংল্যান্ডের জেসন রয়ের বেস প্রাইস ছিল ১ কোটি। তিনি অবিকৃত রইলেন। অ্যালেক্স হেলসও অবিকৃত রইলেন।
- ইয়ন মর্গ্যানকে ২ কোটিতে কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।
- প্রথম খেলোয়াড় হিসাবে নাম ঘোষণা করা নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিলকে কিনল না কোনও দল।
- শুরু হল আইপিএল ১০ এর নিলাম।












Click it and Unblock the Notifications