(ছবি) আইপিএল ২০১৫ : পীযূষের আর 'ভুবন' হওয়া হল না...

মুম্বই, ১৫ মে : বৃহস্পতিবারে মুম্বইয়ের মাঠে কলকাতা নাইট রাইডার্সের জেতা ম্যাচের গ্রাস মুখের সামনে থেকে টেনে নিলেন একাই মুম্বই ইন্ডিয়ানস পোলার্ড। মাত্র ৫ রানে মুম্বইয়ের কাছে হেরে গেল দ্বিতীয় স্থানে থাকা কলকাতা। সুযোগ পেয়েও পীযুষ এদিন লগান ছবির 'ভুবন' হতে পারলেন না।

ঠিক যেন সাসপেন্স থ্রিলার ছায়াছবি। গ্যালারিতে এমনকী টিভির সামনে বসেও উত্তেজনায় হাতের নখ প্রায় উখড়ে ফেলেছেন অনেকেই। শেষ ওভারের নাটকীয়তা তো হার মানাবে বলিউডের মশলা ছবিকেও। শেষ ওভারে জয়ের জন্য দরকার ১২ রানে। ক্রিজে তখনও জমে রয়েছেন ইউসুফ পাঠান। অর্ধশতকের গণ্ডি পেরিয়ে গিয়েছেন। (ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি দেখুন প্রতিবেদনের শেষে।)

অনেকেই নিশ্চিত ম্যাচ কেকেআর-এর পকেটে চলে এসেছে। তবে শেষ ওভারে রোহিত পোলার্ডের হাতে বল তুলে দেওয়াতে চমকে উঠেছিলেন অনেকেই। অনেকে বলতেই শুরু করেছিলেন ২ বলেই খেলা শেষ। কিন্তু হল ঠিক উল্টোটা।

প্রথম বলেই ইউসুফ পাঠানকে আউট করে হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচকে ফের পঞ্চাশ-পঞ্চাশ সুযোগে নিয়ে এলেন পোলার্ড। উমেশ যাদব, পীযূষ চাওলা তখন ক্রিজে। এর আগে বহুবার জয়ের ক্ষেত্রে শেষ শটটি খেলেছেন পীযূষ। কিন্তু এদিন নাড়ি শক্ত রাখতে পারেননি পীযূষ। মলিঙ্গার মিস ফিল্ডে একটি চারও পেয়ে গেল কেকেআর। তার উপর আবার শেষ ওভারের ওই টেনশনের মুহূর্তে ওয়াইড বলও ফেললেন পোলার্ড। কিন্তু তবু তারপর বলে যেভাবে নিয়ন্ত্রণ রাখলেন তাতে শেষ বলের আগের ৩ টি বল ব্যাটেই ছোঁয়াতে পারেননি পীযূষ।

আইপিএল-এর খাস খবর

শেষ বলে জয়ের জন্য ৬ রান দরকার। ছক্কা হাঁকাতেই হবে। সারা মাঠে তখন আশ্চর্য নীরবতা। পোলার্ডের হাত থেকে বল বেরতেই স্টেপ আউট করে এগিয়ে এলেন পীযূষ। ব্যাটও ঘোরালেন সজোরে। তবু পীযূযের 'ভুবন' (লগান ছবিতে আমির খানের চরিত্র) হওয়া হল না। কারণ বল ব্যাটে না লেগে পৌঁছে গেল উইকেটরক্ষকের হাতে।

হাসি ফুটল বক্সে বসে থাকা লিটল মাস্টারের মুখে। মাঠের রং তখন নীল হয়ে গিয়েছে।

ম্যাচের কিছু মুহূর্ত দেখে নিন ছবিতে

হার্দিক পান্ডেয়া

হার্দিক পান্ডেয়া

প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডেয়ার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৭২ রানের লক্ষ্যমাত্রা তৈরি করে দেয় মুম্বই।

হার্দিক শুভেচ্ছা

হার্দিক শুভেচ্ছা

এদিনের ম্যাচের দুই নায়ক হার্দিক পান্ডেয়া ও কেরন পোলার্ড।

নারিন

নারিন

মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেটটি নেওয়ার পর সুনীল নারিনের উচ্ছ্বাস।

মাঠে পিকু

মাঠে পিকু

এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন পিকু ছবির স্টার কাস্ট। গ্যালারিতে ইরফান খান, দীপিকা পাডুকোন এবং বিগ বি। পিছনের সারিতে ডানদিক ঘেঁষে বসে রয়েছেন শচীনপুত্র অর্জুন।

গম্ভীর

গম্ভীর

শুরুটা ভালই করেছিল কেকেআর। কিন্তু তাড়াহুড়োতে নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে গেলেন অধিনায়ক গৌতম গম্ভীর।

সেলিব্রেশন

সেলিব্রেশন

কেকেআর ব্যাটসম্যানকে আউট করার পর দলের উচ্ছ্বাস।

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

খেলা ধরলেন ইউসুফ। অর্ধশতকও করলেন। কিন্তু শেষ ওভারে পোলার্ডের প্রথম বলে ইউসুফের আউট হয়ে যাওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

পোলার্ডের উইকেট

পোলার্ডের উইকেট

ইউসুফকে আউট করার পর পোলার্ডকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।

জয়ের পরে

জয়ের পরে

দুরন্ত ওভারের শেষে মুম্বইকে জয় এনে দেওয়ার পরে পোলার্ডের কাঁধে চেপে উঠলেন তাঁর সতীর্থ। প্লে অফে খেলার আশা জিইয়ে রাখল মুম্বই।

জয়ের নায়ক

জয়ের নায়ক

শেষ ওভারে রোহিত পোলার্ডের হাতে বল তুলে দেওয়াতে চমকে উঠেছিলেন অনেকেই।কিন্তু ফাটকা খেলেছিলেন রোহিত। ফাটকা কাজে আসায় জয়ের নায়ক পোলার্ডকে জরিয়ে ধরে রোহিতের উচ্ছ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+