আইপিএল ২০১৫: হায়দ্রাবাদের বিরুদ্ধে ১৬ রানে ম্যাচ হারল কেকেআর

বিশাখাপত্তনম, ২২ এপ্রিল : আজ, বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হল কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হায়দ্রাবাদ ২০ ওভারে ১৭৭ তোলার পর কলকাতার টার্গেট দাঁড়ায় ১২ ওভারে ১১৮। তবে শেষপর্যন্ত সেই টার্গেট তুলতে না পেরে ১৬ রানে ম্যাচ হারে কলকাতা।

আইপিএল-এর খাস খবর, ম্যাচের দৈনন্দিন গাইড

পরপর দুটি ম্যাচে জয় পেয়ে আপাতত এই ম্যাচে জয়ের হ্যাট্রিকের আশায় ছিল কেকেআর। অন্যদিকে এই ম্যাচের আগে প্রথম ৩টি ম্যাচে হারের পর মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে ৪ ম্যাচে ২ টো জয় ও ২ টো হারের মুখ দেখল কেকেআর।

(Live) আইপিএল ২০১৫: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স

রাত ৮ টা ২৯ মিনিট : সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ১৬ রানে ম্যাচ হারল কেকেআর।

রাত ৮ টা ২৭ মিনিট : ৬ রান করে আউট হলেন ইউসুফ পাঠান। হারের মুখে কেকেআর।

রাত ৮ টা ২৪ মিনিট : জেতার জন্য শেষ ওভারে কলকাতার চাই ২৫ রান।

রাত ৮ টা ২১ মিনিট : ১১ তম ওভার বল করতে এলেন প্রবীণ কুমার।

রাত ৮ টা ১৯ মিনিট : জেতার জন্য কলকাতার চাই ২ ওভারে ৩২ রান।

রাত ৮ টা ১৬ মিনিট : মনীশ পান্ডে ২২ ও ইউসুফ পাঠান ০ রানে ব্যাট করছেন।

রাত ৮ টা ১৪ মিনিট : জেতার জন্য কলকাতার চাই ৩ ওভারে ৩৭ রান।

রাত ৮ টা ১২ মিনিট : কলকাতার আর একটা উইকেটের পতন। ১৯ রান করে আউট হলেন উথাপ্পা। কলকাতা ৮০/৩।

রাত ৮ টা ০৯ মিনিট : ৮ ওভার শেষে নাইট রাইডার্সের রান ২ উইকেটে ৭৪।

রাত ৮ টা ০৫ মিনিট : ৭ ওভার শেষে নাইট রাইডার্সের রান ২ উইকেটে ৬০।

রাত ৮ টা ০২ মিনিট : ৬ ওভার শেষে নাইট রাইডার্সের রান ২ উইকেটে ৪৯।

সন্ধ্যা ৭ টা ৫৯ মিনিট : ফের আর একটা উইকেটের পতন। ৩৪ রান করে আউট হলেন উথাপ্পা।

সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিট : উথাপ্পা ৩৪ ও মনীশ পান্ডে ১ রানে ব্যাট করছেন।

সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট : ৫ ওভার শেষে নাইট রাইডার্সের রান ১ উইকেটে ৪০। উথাপ্পা ৩৩ ও মনীশ পান্ডে ১ রানে ব্যাট করছেন।

সন্ধ্যা ৭ টা ৫১ মিনিট : ৪ ওভার শেষে নাইট রাইডার্সের রান ১ উইকেটে ৩৫।

সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিট : কেকেআরের প্রথম উইকেটের পতন। প্রবীণ কুমারের বলে ৪ রান করে আউট হলেন গম্ভীর। কলকাতা ৩৫/১।

সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট : ৩ ওভার শেষে নাইট রাইডার্সের রান বিনা উইকেটে ২৪।

সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট : ২ ওভার শেষে নাইট রাইডার্সের রান বিনা উইকেটে ১৬। গম্ভীর ৩ রানে ও উথাপ্পা ১১ রানে ব্যাট করছেন।

সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট : ১ ওভার শেষে নাইট রাইডার্সের রান বিনা উইকেটে ৫।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : শুরু হল নাইটদের ইনিংস।

সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট : ১২ ওভারে ১১৮ রান করতে হবে কলকাতাকে। ম্যাচ শুরু একটু পরেই।

সন্ধ্যা ৭ টা ১৭ মিনিট : বৃষ্টির কারণে ওভার কমে দাঁড়াবে রান তাড়া করার জন্য। সেক্ষেত্রে টার্গেটও সেই অনুযায়ী সেট করা হবে।

সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট : বৃষ্টি থেমে গিয়েছে। একটু পরেই মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। ৭ টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট : বৃষ্টির কারণে থমকে রয়েছে কলকাতা-হায়দ্রাবাদ ম্যাচ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কলকাতার ইনিংস।

বিকেল ৫ টা ৫৩ মিনিট : হায়দ্রাবাদের ইনিংস শেষে বৃষ্টি নেমেছে বিশাখাপত্তনমে। কিছুক্ষণের মধ্যেই রান তাড়া করতে নামবেন নাইটরা।

বিকেল ৫ টা ৩৮ মিনিট : শেষ হল হায়দ্রাবাদের ইনিংস। ২০ ওভার শেষে হায়দ্রাবাদের রান ৪ উইকেটে ১৭৭। কেকেআরের জেতার জন্য চাই ১৭৮ রান।

বিকেল ৫ টা ৩২ মিনিট : আউট হলেন নমন ওঝা। হায়দ্রাবাদের রান ৪ উইকেটে ১৭০।

বিকেল ৫ টা ২৯ মিনিট : ১৯ ওভার শেষে হায়দ্রাবাদের রান ৩ উইকেটে ১৬৪।

বিকেল ৫ টা ২৭ মিনিট : ৫৪ রান করে আউট ধাওয়ান।

বিকেল ৫ টা ২৫ মিনিট : ১৮ ওভার শেষে হায়দ্রাবাদের রান ২ উইকেটে ১৫৮।

বিকেল ৫ টা ২৪ মিনিট : ৪৩ বলে অর্ধশতরান করলেন শিখর ধাওয়ান (৫০*)।

বিকেল ৫ টা ২২ মিনিট : দেড়শো রানের গণ্ডী পার করল সানরাইজার্স হায়দ্রাবাদ।

বিকেল ৫ টা ১৯ মিনিট : ১৭ ওভার শেষে হায়দ্রাবাদের রান ২ উইকেটে ১৪৯।

বিকেল ৫ টা ১৫ মিনিট : আউট হলেন রবি বোপারা। হায়দ্রাবাদের রান ২ উইকেটে ১৪৩। কলকাতার হয়ে দুটি উইকেটই নিলেন মর্নি মর্কেল।

বিকেল ৫ টা ১৩ মিনিট : এখনও ক্রিজে রয়েছেন ধাওয়ান। ১৬ ওভার শেষে হায়দ্রাবাদের রান ১ উইকেটে ১৪৩।

বিকেল ৫ টা ১০ মিনিট : হায়দ্রাবাদের হয়ে নামলেন রবি বোপারা। ১৫ ওভার শেষে হায়দ্রাবাদের রান ১ উইকেটে ১৩৩ রান।

বিকেল ৫ টা ০৬ মিনিট : ৯১ রান করে আউট হলেন ওয়ার্নার। হায়দ্রাবাদ ১৩০/১।

বিকেল ৫ টা ০৪ মিনিট : শতরান করার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছেন ওয়ার্নার। তিনি ৮৭ রানে ব্যাট করছেন। ১৪ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ১২৬ রান।

বিকেল ৪ টে ৫৮ মিনিট : ১৩ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ১১৭ রান।

বিকেল ৪ টে ৫৬ মিনিট : কোনওভাবেই উইকেট ফেলতে পারছে না নাইটরা। ম্যাচে একেবারে গেড়ে বসেছেন ধাওয়ান, ওয়ার্নাররা।

বিকেল ৪ টে ৫৪ মিনিট : ১২ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ১০৯ রান।

বিকেল ৪ টে ৫২ মিনিট : বিনা উইকেটে শতরান পূর্ণ করল হায়দ্রাবাদ।

বিকেল ৪ টে ৪৮ মিনিট : অসাধারণ খেলছে হায়দ্রাবাদ। কোনও কেকেআর বোলারই ছাপ ফেলতে পারছেন না। ১১ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৯৪ রান।

বিকেল ৪ টে ৪৪ মিনিট : ১০ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৮০ রান।

বিকেল ৪ টে ৪২ মিনিট : অর্ধশতরান করলেন ডেভিড ওয়ার্নার।

বিকেল ৪ টে ৩৮ মিনিট : এখন স্ট্র্যাটেজিক টাইম আউট। ৯ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৬৭ রান।

বিকেল ৪ টে ৩৫ মিনিট : ৮ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৫৫ রান। ওয়ার্নার ৩৫ রানে ও ধাওয়ান ১৮ রানে ব্যাট করছেন।

বিকেল ৪ টে ৩২ মিনিট : বল করছেন উমেশ যাদব। পরপর বোলার পরিবর্তন করেও উইকেট পড়ছে না হায়দ্রাবাদের।

বিকেল ৪ টে ২৯ মিনিট : ৬ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৫০ রান।

বিকেল ৪ টে ২৭ মিনিট : ফের বোলার বদল। বল করতে এলেন ইউসুফ পাঠান।

বিকেল ৪ টে ২৬ মিনিট : উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছে কলকাতা। তবে ভালো শুরু করেছেন ওয়ার্নাররা। ৬ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৪৩ রান।

বিকেল ৪ টে ২১ মিনিট : এই ওভারে বল করলেন সুনীল নারিন। ৫ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৩৬ রান।

বিকেল ৪ টে ১৭ মিনিট : ৪ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৩০ রান। ওয়ার্নার ১৮ রানে ও ধাওয়ান ১১ রানে ব্যাট করছেন।

বিকেল ৪ টে ১২ মিনিট : ৩ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ২০ রান।

বিকেল ৪ টে ১০ মিনিট : ২ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ১১ রান।

বিকেল ৪ টে ০৭ মিনিট : দ্বিতীয় ওভার করছেন মর্নি মর্কেল। হায়দ্রাবাদের ইনিংসের প্রথম চার মারলেন ডেভিড ওয়ার্নার।

বিকেল ৪ টে ০৪ মিনিট : ১ ওভার শেষে হায়দ্রাবাদের রান বিনা উইকেটে ৩ রান।

ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে

বিকেল ৪ টে : ব্যাট করতে নামল সানরাইজার্স। কেকেআরের হয়ে প্রথম ওভার করছেন যোহান বোথা।

বিকেল ৩ টে ৩০ মিনিট : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কেকেআর।

বিকেল ৩ টে ১৫ মিনিট : কেকেআর ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে। ইতিমধ্যেই মাঠে আসতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমী দর্শকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+