আইপিএল নিলাম : রেকর্ড ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় দল পেলেন এই ক্রিকেটার
এবারের আইপিএলে নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। নিলামে সর্বাধিক ১৪ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনল পুনে রাইজিং সুপারজায়ান্টস।
বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : এবারের আইপিএলে নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। নিলামে সর্বাধিক ১৪ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনল পুনে রাইজিং সুপারজায়ান্টস।
আইপিএল ১০ নিলামের সমস্ত আপডেট জেনে নিন একনজরে
IPL 2017 : কোন দলের খেলা কবে, কার বিরুদ্ধে, জেনে নিন পূর্ণাঙ্গ সূচী
এদিন নিলামের শুরুতে স্টোকসের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। এই অবস্থায় তাকে নিলামে তোলা হয়। ইংল্যান্ডের এই অলরাউন্ডার টেস্ট, একদিনের ক্রিকেট ও টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ফলে তাঁকে দলে নেওয়ার জন্য সকলে ঝাঁপায়।

শুরু থেকেই স্টোকসকে নিয়ে লড়াই চলে মূলত মুম্বই ও হায়দ্রাবাদের মধ্যে। দর বাড়তে বাড়তে যখন ১২ কোটি ৫০ লক্ষে পৌঁছয় তখন তাতে অংশগ্রহণ করে পুনে সুপারজায়ান্টস। এরপরে শেষপর্যন্ত স্টোকসকে রেকর্ড পরিমাণ ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নেয় স্টিভ স্মিথের দল।
IPL 2017 : কলকাতা নাইট রাইডার্স খেলবে কবে কার বিরুদ্ধে, জেনে নিন সূচী
বেন স্টোকস যে এত বেশি দাম পাবেন তা ভাবতে পারেননি অনেকেই। তবে প্রতিবার আইপিএলেই পিছন থেকে এসে অনেক ছোট-বড় খেলোয়াড় বাজি মেরে দেন। এবার সেইকাজটাই করেছেন ইংল্যান্ডের এই তরুণ খেলোয়াড়। এবার দেখার পুনের হয়ে এবারের আইপিএলে তিনি কেমন খেলেন।












Click it and Unblock the Notifications