করোনাকালে বিরাটদের আইপিএল নিয়ে ভাবনা,কিন্তু মান্ধানাদের জন্য নয়! কেন ব্রাত্য মহিলা ক্রিকেট
করোনাকালে বিরাটদের আইপিএল নিয়ে ভাবনা,কিন্তু মান্ধানাদের জন্য নয়! কেন ব্রাত্য মহিলা ক্রিকেট
করোনাকালে কবে শুরু আইপিএল? ভারতীয় ক্রিকেট ফ্যানেদের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে! বোর্ড সূত্রে ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরুর তারিখের কথা জানানো হয়েছে। সেই সঙ্গে বিরাট-রোহিতদের ক্রিকেটে ফেরানো নিয়ে প্রস্তুতি শিবিরের ভাবনাও হচ্ছে। কোভিড মহামারীর মাঝে পুরুষ ক্রিকেট ফিরিয়ে আনতে দেশজুড়ে যখন এমন উন্মাদনার ছবি, ফ্যানেদের অপেক্ষার প্রহর গোনার মুহূর্ত ধরা পড়়ছে, তখনই মহিলা ক্রিকেটকে ঘিরে সম্পূর্ণ বিপরীত ছবি!

মহিলা ক্রিকেট ঘিরে নেই কোনও আগ্রহ
বিরাট-রোহিতদের আইপিএল শুরু করা নিয়ে কিংবা ভারতীয় দলের ট্রেনিং শুরু করা নিয়ে বোর্ড পরিকল্পনা করলেও মহিলা ক্রিকেটকে মাঠে ফেরাতে বোর্ডের কোনও উদ্যাগে নিতে দেখা যায়নি।

আইপিএলে ব্রাত্য মেয়েরা
অতীতে ছেলেদের মতো মেয়েদেরও আইপিএল হবে বলে আশা জাগানো হলেও এবছরও মেয়েদের আইপিএল হচ্ছে না। মেয়েদের আইপিএল কবে শুরু হবে, সেই নিয়েও বোর্ডের অন্দরে কোনও উত্তর নেই।

হচ্ছে না প্রদর্শনী ম্যাচও
শুধু তাই নয়, গত বছর ছেলেদের আইপিএলের পাশাপাশি মেয়েদের প্রদর্শনীমূলক আইপিএল ম্যাচ হয়েছিল। এবছর কোভিড সংকটের মাঝে মেয়েদের ক্রিকেটে সেটুকুও হচ্ছে না।

সেপ্টেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর বাতিল
প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর ছিল। করোনায় ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে বিসিসিআই ভারতীয় মহিলা দলের এই সফর বাতিল করেছে।

ইংল্যান্ডে হচ্ছে ছেলেদের ক্রিকেট
উল্লেখ্য জুলাইয়ে ইংল্যান্ডে বায়ো সিকিওর প্রটোকল মেনে পুরুষ ক্রিকেট আয়োজন করেছে। সেক্ষেত্রে মেয়েদের ক্রিকেটও তারা আয়োজন করতে পারত। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মহিলা ক্রিকেট দল পাঠানো নিয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।

কেন ব্রাত্য মহিলা ক্রিকেট উঠছে প্রশ্ন
পুরুষ ক্রিকেট আয়োজন করা নিয়ে এত উৎসাহ থাকলেও, সাম্প্রতিক সময়ে(চলতি বছরের শুরুতে) টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা ভারতীয় মহিলা ক্রিকেট দল কোভিড পরিস্থিতিতে কেন বিসিসিআইয়ের কাছে ব্রাত্য সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications