করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অজিঙ্ক রাহানে, মহারাষ্ট্র সরকারকে দিলেন কত টাকা?

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অজিঙ্ক রাহানে, মহারাষ্ট্র সরকারকে দিলেন কত টাকা?

বিসিসিআই, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, সুরেশ রায়না ও গৌতম গম্ভীরের পর এবার অজিঙ্ক রাহানে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়কও। মহারাষ্ট্র সরকারকে মোটা টাকার আর্থিক অনুদান দিলেন এই মুম্বইকর।

করোনার প্রভাব বাড়ছে

করোনার প্রভাব বাড়ছে

নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত হয়েছে বিশ্বের ১৯৯টি দেশ। তিরিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ২৪ জন। আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। করোনায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে মহারাষ্ট্র ও কেরালা।

স্তব্ধ দেশ

স্তব্ধ দেশ

এই সঙ্কটজনক পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মারণ ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে আগামী এক সপ্তাহ, মানুষকে বাড়ি থেকে বেরোতে পুরোপুরি নিষেধ করা হয়েছে। নিয়ম উলঙ্ঘন যারা করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে প্রশাসন। ক্রিকেটার, সেলেব্রিটিরা কেন্দ্রের পাশে দাঁড়ালেও কিছু মানুষকে রাস্তায় এখনও ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশ।

রাহানের অনুদান

রাহানের অনুদান

করোনা ভাইরাসের জেরে পরিস্থিতি খারাপ হচ্ছে মহারাষ্ট্রে। ইতিমধ্যে সে রাজ্যের বেশকিছু মানুষ মারণ ভাইরাসের বলি হয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমতাবস্থায় মহারাষ্ট্র সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। করোনা আক্রান্তদের সুশ্রুষা ও দরিদ্র মানুষের সেবায় ১০ লক্ষ টাকা দান করলেন রাহানে।

ক্রিকেট ব্যক্তিত্বরা

ক্রিকেট ব্যক্তিত্বরা

এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর করোনা মোকাবিলায় সরকারকে ৫০ লক্ষ টাকার অনুদান দেন। ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না প্রধানমন্ত্রীর তহবিলে ৫২ লক্ষ টাকা জমা করেন। সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ভাবে ১ কোটি টাকা দান করেছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+