Indian Cricket Team: বয়স বাড়ছে রোহিত-বিরাটদের, টেস্ট ক্রিকেটে উত্তরসূরির দৌড়ে এগিয়ে কারা?

পর পর দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি অধরাই থেকে গিয়েছে ভারতীয় দলের। আগামী অগাস্ট মাস থেকে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণে খেলতে শুরু করবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে শুরু হবে এই অধ্যায়। ২০২৫ সালে হবে ফাইনাল। দুই বছরের সার্কেলের এই চ্যাম্পিয়নশিপে ভারতের সব সিনিয়ার ক্রিকেটাররা শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা নিয়ে প্রশ্ন থাকছে।

ইতিমধ্যেই সাদা জার্সিতে লাল বলে রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাঁর উত্তরসূরি কে হবেন সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু নেতৃত্বের প্রসঙ্গে নয় টেস্ট দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নিয়েও ভাবনা চিন্তা করতে হবে নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্টকে।

ভারত

ইএসপিএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই বছর পর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় সিনিয়র ক্রিকেটারদের বয়স কোথায় গিয়ে দাঁড়াবে। রোহিত শর্মা, অশ্বিনের বয়স হবে ৩৮, পূজারা-রাহানের বয়স হবে ৩৭, বিরাট ও জাদেজা ৩৬ বছরে পা দেবেন, দলের অন্যতম সেরা পেসার শামির বয়স হবে ৩৪। ফলে আগামী দুই বছর পর এই সিনিয়র ক্রিকেটারদের কিন্তু বিকল্প ভাবতে হবে বিসিসিআইকে।

টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ২০১৩ সালে সচিনের অবসরের পর টেস্টে চার নম্বর জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেন কোহলি। কিন্তু কতদিন বিরাট টেস্ট ক্রিকেট খেলবেন তা নিয়ে প্রশ্ন আছে। কে হবেন তাঁর উত্তরসূরি। নাম উঠে আসেছে শ্রেয়স আইয়ার, শুভমান গিলের। তবে অস্ত্রোপচারের পর টেস্টে ক্রিকেটে শ্রেয়স কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। তাই বোর্ডের একটা অংশ গিলকেই ওপেনিং থেকে চার নম্বরে খেলাতে চাইছে।

গিল

কে হবেন ভবিষ্যতের টেস্ট অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে পাণ্ডিয়াই পরবর্তী অধিনায়ক হওয়ার প্রবল দাবিদার, কিন্তু তিনি টেস্ট ক্রিকেট খেলেন না। ফলে বিকল্প হিসাবে উঠে আসছে ঋষভ পন্থ বা জসপ্রীত বুমরাহের নাম। এরআগে বুমরাহ ইংল্যান্ডে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তবে পরিস্থিতির বিচারে পন্থ একটু হলেও এগিয়ে।

শামির বয়সের মতোই টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে বুমরাহের চোট প্রবণতা। চোটের জন্য বেশ কয়েকমাস বাইরে বুমরাহ।অস্ত্রোপচারের পর বুমরাহ তিন ফর্ম্যাটে কতটা ওয়ার্কলোড নিতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। তাই আগামীদিনে শামি বুমরাহের বিকল্প টেস্ট ক্রিকেটে তুলে আনতে হবে নির্বাচকদের।

শামি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হওয়ার পর পূজারা বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। একদা বাতিল রাহানেকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এই দুই সিনিয়র ক্রিকেটার যে বেশিদিন দলকে সার্ভিস দিতে পার‌বেন না তা স্পষ্ট। ফলে তাদের পরিবর্তে অভিমন্যু ঈশ্বরণ, যসশ্বী জয়সওয়াল, তিলক ভার্মা, ঋতুরাজ গাইকোয়াডদের তুলে আনতে হবে।

বয়স বাড়ছে অশ্বিন জাদেজারও। আগামী দুই বছর পর তাঁরাও টেস্টে ক্রিকেটে কতটা সার্ভিস দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। ফলে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রাহুল চাহারদের মতো রিজার্ভ বেঞ্চের স্পিনারদের এখন থেকেই তৈরি করতে হবে লাল বলের ক্রিকেটের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+