India Women: মহিলাদের টি২০ বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ভারত, ওয়েস্ট ইন্ডিজের পর চূর্ণ করল দক্ষিণ আফ্রিকাকেও

India Women: মহিলাদের টি২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তার আগে জোড়া প্রস্তুতি ম্যাচেই জয় ছিনিয়ে নিল ভারতের প্রমীলা বাহিনী।

গত ২৯ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজকে ২০ রানে হারানোর পর আজ দক্ষিণ আফ্রিকাকে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল পরাস্ত করল ২৮ রানে।

India Women

আইসিসি আকাদেমির মাঠে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। দুটি করে চার ও ছয়ের সাহায্যে রিচা ঘোষ ২৫ বলে সর্বাধিক ৩৬ রান করেন। বাংলার আরেক ক্রিকেটার দীপ্তি শর্মা ২৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

শেফালি ভার্মা ২ বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফিরেছিলেন। জেমাইমা রডরিগেজ করেন ২৬ বলে ৩০। স্মৃতি মান্ধানা ২২ বলে ২১, হরমনপ্রীত কৌর ১১ বলে ১০ রান করেন। রিচা ও দীপ্তির জুটিতে ৭০ রান ওঠে, যা ভারতীয় ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ। আয়াবঙ্গা খাকা ৪ ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৬ রানের বেশি তুলতে পারেনি লরা উলভার্টের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। উলভার্ট করেন সর্বাধিক ২৯। প্রস্তুতি ম্যাচে ভারত এদিন ৯ বোলার ব্যবহার করে। আশা শোভানা ৩ ওভার হাত ঘুরিয়ে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। দীপ্তির ২ ওভারে ১ মেডেন, ২ রান দিয়ে তিনি পেয়েছেন ১ উইকেট। শ্রেয়াঙ্কা পাতিল, হরমনপ্রীত কৌর ও শেফালি ভার্মা একটি করে উইকেট দখল করেন।

মহিলাদের টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৯ অক্টোবর ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ভারত-পাকিস্তান ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে। বাকি ম্য়াচগুলি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+