পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মিতালি রাজের ভারত

পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মিতালি রাজের ভারত

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। নিউজিল্যান্ডে আয়োজিত মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মহিলা দলের বিরুদ্ধে রেকর্ড ১০৭ রানে জয় তুলে নিল ভারত। ঝুলন-গায়েকোয়াড়দের সামনে ৪৩ ওভারের বেশি টিকতে পারেনি পাকিস্তানের ব্যাটিং।

পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মিতালি রাজের ভারত

রবিবার বে ওভালে প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাশা মতোই পারফর্ম করেছেন ভারতীয় মহিলারা। নির্ধারিত ওভারের শেষে ভারতের রান ছিল ২৪৪/৭। তবে, ভারতের বড় রান বোর্ডের তোলার নেপথ্যে টপ অর্ডারে অবদান অত্যন্ত কম ছিল এই ম্যাচে মূলত লোয়ার মিডল অর্ডার এবং স্মৃতি মন্ধনা এবং পরে দীপ্তি শর্মার চওড়া ব্যাটের উপর ভর করে পাকিস্তানি বোলারদের চোখে চোখ রেখে লড়াই করে যায় ভারত।

ইনিংসের শুরুতেই ভারতের ব্যাটিংকে দুর্বল করে রানে খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন শেফালি বর্মা। অধিনায়ক মিতালি রাজ করেন ৯ রান। হরমনপ্রীত কউর করেন ৫ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান রিচা শর্মার ব্যাট থেকে ১ রানের বেশি আসেনি। এই অবস্থায় ভারতের ইনিংসের হাল ধরেছিলেন স্মৃতি এবং দীপ্তি। এক ওপেনার শেফারি শূন্য রানে আউট হলেও স্মৃতির ব্যাট থেকে আসে ঝকঝকে ৫২ রানের ইনিংস। দীপ্তি শর্মা করেন ৪০ রান। দীপ্তি এবং স্মৃতির উইকেট পর পর হারানোর পরই ধস নামে ভারতের ব্যাটিংয়ে ৯৬/২ থেকে ১১৪/৬ হতে বেশি সময় লাগেনি। পাকিস্তান যখন মোটামুটি ভারতের ইনিংস শেষ করার ছক কষছে তখনই তাদের সমস্ত চিন্তা ভাবনা বানচাল করে দেয় দুই লোয়ার অর্ডারের ব্যাটসম্যান স্নেহা রানা এবং পূজা ভাস্ত্রেকর। ৫৯ বলে ৬৭ রানে বিস্ফোরক ইনিংস খেলেন পূজা। ৮টি চার দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। স্নেহা করেন অপরাজিত ৫৩ রান। এই দুই ব্যাটার ক্রিজে টিকতে না পারলে দেড়শো রানও টপকাতে হয়তো পারত না ভারত।

পাকিস্তানের হয়ে দু'টি করে উইকেট পান নাদিয়া ডার এবং নাশ্রা সান্ধু। একটি করে উইকেট পান ডায়না বেগ, অনম আমিন এবং ফতিমা সানা।

ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৩৭ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সাদিরা আমিন (৩০)। পাকিস্তানের ব্যাটাররা ইনিংসে স্টার্ট পেলেও সেই ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। উল্লেখযোগ্য রাজেস্বরী গায়েকোয়াড়ের দাপটের সামনে পাকিস্তানি ব্যাটাররা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। রাজেস্বরী চারটি উইকেট পেয়েছেন এই ম্যাচে। দু'টি করে উইকেট পেয়েছেন স্নেহা রানা এবং ঝুলন গোস্বামী। একটি করে উইকেট পান মেঘনা সিং এবং দীপ্তি শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+