IND W vs ENG W: হার দিয়ে ইংল্যান্ড সফর শুরু করল ভারত
হার দিয়ে ইংল্যান্ড সফর শুরু করল ভারত
হার দিয়ে ইংল্যান্ড সফর শুরু করল ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দল প্রথম ম্যাচে রবিবার পরাজিত হল ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে। চেস্টার-ই-স্ট্রিটের রিভারসাউড গ্রাউন্ডে ভারতীয় মহিলা দলকে ব্যাটিং হোক কিংবা বোলিং কোনও দিক থেকেই দাঁড়াতে দেয়নি ইংল্যান্ড।

এ দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড মহিলা দল। ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আয়োজক দেশ ইংল্যান্ড। তবে, সেই সুযোগ ভারতীয় দল গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রানই তুলতে পারে হরমনপ্রীত কউরের দল। প্রথম উইকেটে ৩০ রান তোলে ভারত। এর পর সময়ের সঙ্গে সঙ্গে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে সর্বাধিক ২৯ রান করেন দীপ্তি শর্মা। স্মৃতি মন্ধনার ব্যাট থেকে এই ম্যাচে আসে ২৩ রান। লাগাতার ব্যর্থ হতে থাকা শেফালি বর্মা এই ম্যাচে পাওয়া সুযোগকেও ঠিক মতো ব্যবহার করতে পারেননি। তিনি করে ১৪ রান। হেমলতার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ২০ রান। দীর্ঘ দিন পর জাতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাওয়া বিস্ফোরক ব্যাটার রিচা ঘোষ মাত্র ১৬ রান করেন।
এই ম্যাচে ভারতীয় দলের মেরুদণ্ড একাই ভেঙে দেন সারা গ্লেন। ৪ ওভারে ২৩ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। ইংল্যান্ডের হয়ে অপর দু'টি উইকেট পান ফ্রেয়া ডেভিস এবং বারইয়োনি স্মিথ। ঘরের মাঠে অতি সহজেই ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করে নেয় ইংল্যান্ড। ৭ ওভার বাকি থাকতে মাত্র ১টি উইকেট খরচ করে ১৩৪ রান তোলে ইংলিশ মহিলা দল। ৪৪ বলে ৬১ রানে অপরাজিত ইনিংস খেলেন সোফইয়া ডাঙ্কলে। অ্যালিস কেপসি করেন ২০ বলে অপরাজিত ৩২ রান। একমাত্র উইকেটটি ড্যানিয়েলা ওয়াটের রূপে হারায় ইংল্যান্ড। ওয়াট করেন ২৪ রান। স্নেহ রানার বলে উইকেটের পিছনে দাঁড়ানো রিচা ঘোষের দুর্দান্ত রিফ্লেক্সে স্টাম্প হয়ে প্যাভিলিয়ন ফেরেন তিনি। প্রথম উইকেটে ৬০ রানে পার্টনারশিপ গড়েছিল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-২০টি ম্যাচটি খেলা হবে মঙ্গবার (১৩ সেপ্টম্বর)।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications