শুভমান গিলের প্রশংসা রাহুলের, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত আগ্রাসী ক্রিকেটই খেলবে

বুধবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করতে এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে বদ্ধপরিকর গতবারের রানার-আপরা। বাংলাদেশের কাছে ভারত এখনও কোনও টেস্টে হারেনি। এবারও আক্রমণাত্মক খেলেই বাজিমাত করতে চাইছেন লোকেশ রাহুলরা।

ফাইনালকে সামনে রেখে লড়াই

আঙুলের চোট প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে রোহিত শর্মাকে। অনিশ্চিত দ্বিতীয় টেস্টে। রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহও নেই। এই পরিস্থিতিতে লোকেশ রাহুল প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন, সহ অধিনায়ক হয়েছেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ড সফরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে শেষ টেস্ট খেলতে পারেননি রোহিত, ফলে টানা দুটি টেস্টে তিনি মাঠের বাইরে। আজ রাহুল বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়টি রয়েছে। ফলে আমাদের আগ্রাসী হয়েই খেলতে হবে। আমরা সকলেই জানি কোথায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ফাইনালে উঠতে কী করণীয় সে সম্পর্কেও সকলেই ওয়াকিবহাল। প্রতিদিন প্রতি সেশনে পরিস্থিতি উপলব্ধি করে যা করা দরকার তা নিশ্চিত করতে সকলকে সেরাটা দিতে হবে।

লক্ষ্য স্থির

টেস্ট যেহেতু পাঁচ দিন ধরে চলে তাই ছোট ছোট টার্গেট স্থির করার পক্ষপাতী রাহুল। প্রতি সেশনেই চাহিদা ভিন্ন থাকবে। তবে ভারত আগ্রাসী ক্রিকেট যে খেলবে সেই নিশ্চয়তা দিয়েছেন ভারত অধিনায়ক। তবে আগ্রাসী ক্রিকেট আর অপরিণামদর্শিতার মধ্যে যে তফাত রয়েছে সেটাও স্পষ্ট করেন রাহুল। ইংল্যান্ডও এখন আগ্রাসী মানসিকতা দেখিয়ে সফল, পাকিস্তান সফরে গিয়ে টানা দুটি টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে। রাহুল মনে করেন না যে, ইংল্যান্ডের ক্রিকেটাররা রেকলেস ক্রিকেট খেলছেন। বরং মানসিকতা স্থির করে ক্রিকেটারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা সেটা পালন করছেন। ক্রিকেট বদলাচ্ছে, ফলে ক্রিকেট নির্দিষ্ট পদ্ধতিতেই খেলতে হবে, এমন ব্যাপার আর নেই বলেই মত রাহুলের। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট উপভোগ করলেও তিনি বলেন, কোনও দলের কাছ থেকে এক বা দুটো বিষয় শিক্ষণীয়। তবে খেলার ধরন এক নাও হতে পারে। পরিবেশ ও পরিস্থিতি অুযায়ী পরিকল্পনামাফিক খেলতে হবে।

রোহিত প্রসঙ্গে রাহুল

রোহিত প্রসঙ্গে রাহুল

রাহুল জানিয়েছেন, রোহিতের অভাব অনুভূত হবে। তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। পরের টেস্টে রোহিত খেলতে পারবেন বলেও আশাবাদী রাহুল। এর আগে বিদায়ী নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা জানিয়েছিলেন, রাহুল, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহদের তাঁরা ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করতে সহ অধিনায়কত্বের দায়িত্ব দিচ্ছেন। তবে বাংলাদেশ সিরিজের পন্থ থাকলেও পূজারাকে সহ অধিনায়ক করা হয়েছে রোহিত ছিটকে যাওয়ার পর। রাহুলকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সহ অধিনায়ক ঠিক করার মাপকাঠি না জানলেও যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেও উৎসাহিত করা উচিত। পন্থ ও পূজারা দুজনেই টেস্ট ক্রিকেটে দলের হয়ে অবদান রাখেন। ফলে আমাদের দলের মধ্যে সহ অধিনায়কত্বের বিষয় নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। সকলেই নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। দলকে জেতান ১১ জন, হারলে তাঁদেরই দায়িত্ব নিতে হয়।

গিলের প্রশংসা

রোহিত শর্মা ছিটকে যাওয়ায় দলে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। অনেকেই মনে করছেন, ঈশ্বরনকে ভবিষ্যতের কথা ভেবে দেখে নেওয়ার সেরা সুযোগ বাংলাদেশ সিরিজেই। যদিও সে সম্পর্কে কোনও ইঙ্গিত দেননি রাহুল। শুভমান গিলের প্রশংসা করেছেন। রাহুলের কথায়, শুভমান ব্রিলিয়ান্ট প্লেয়ার। একদিনের আন্তর্জাতিকেও তিনি নিজের খেলার উন্নতিসাধন ঘটিয়েছেন। টেস্টে যখনই সুযোগ পেয়েছেন, দলের চাহিদা অনুযায়ী অবদান রেখেছেন। টেস্টে তাঁর টেম্পারামেন্ট ভালো। সব ফরম্যাটেই তিনি অসাধারণ। আমাদের দলে প্রতিভাবান ক্রিকেটারদের সব সময় উৎসাহিত করা হয়। তরুণ সতীর্থদের উপর কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নন রাহুল। খোলা মনে যাতে তাঁরা স্বাভাবিক খেলা চালিয়ে যেতে পারেন সেটাই সুনিশ্চিত করতে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+