IND vs PAK: এশিয়া কাপ চলতি বছরেই, টি২০ ফরম্যাটে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

IND vs PAK: এশিয়া কাপ চলতি বছরের সেপ্টেম্বরেই আয়োজনের পরিকল্পনা নিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, এই টুর্নামেন্টে তিনবার ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা।

জানা যাচ্ছে, সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই ১৯ ম্যাচের এশিয়া কাপ আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টটি হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতেই।

IND vs PAK

আসন্ন এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু ভারত যেহেতু পাকিস্তানে যায়নি, ফলে পাকিস্তানও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসির টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে না। সে কারণেই কোনও ঝক্কি না নিয়ে এশিয়া কাপ নিরপেক্ষ দেশেই আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। ভারত সে দেশে না যাওয়ায় হাইব্রিড মডেলে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যায়নি। ফলে ভারতের ম্যাচগুলি এবং একটি সেমিফাইনাল ও প্রয়োজনে ফাইনালও হবে দুবাইয়েই।

সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা বেশি থাকলেও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের ভাবনাও রয়েছে এসিসি কর্তাদের। দুই দেশের মধ্যে কোথাও হবে এশিয়া কাপ। আয়োজক থাকবে ভারতই। পাকিস্তানের আসা, না আসা নিয়ে যাতে কোনও বিতর্ক না হয় সেদিকে নজর রেখেই যাবতীয় ব্যবস্থাপনা হবে।

আগামী বছর রয়েছে টি২০ বিশ্বকাপ। ভারতের সঙ্গে তার আয়োজক শ্রীলঙ্কা। এ ক্ষেত্রেও ভারতে টি২০ বিশ্বকাপের কোনও ম্যাচ খেলবে না পাকিস্তান। যেহেতু এশিয়া কাপের কয়েক মাস পরেই টি২০ বিশ্বকাপ, ফলে টি২০ ফরম্যাটেই এশিয়া কাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এশিয়া কাপের ম্যাচগুলি সন্ধ্যায় হবে। ফলে সংযুক্ত আরব আমিরশাহীর গরম নিয়ে চিন্তা করছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও হংকং খেলবে এশিয়া কাপে। তবে যোগ্যতা অর্জন করতে পারেনি নেপাল।

আটটি দলকে দুটি গ্রুপে রাখা হচ্ছে। ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে। সুপার ফোরে যাবে দুই গ্রুপের সেরা ২ দল। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনাল। ফলে গ্রুপ পর্বে, সুপার ফোরে ও ফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার সম্ভাবনা থাকবে। ২০২৫ সালের এশিয়া কাপে থাকছে ১৯টি ম্যাচ। ২০২৭ সালের এশিয়া কাপ বাংলাদেশে। ওডিআই ফরম্যাটে হবে ১৩টি ম্যাচ। এরপর ২০২৯ সালে নিরপেক্ষ দেশে আয়োজক থাকবে পাকিস্তান, টি২০ ফরম্যাটে হবে। ২০৩১ সালে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+