পয়া রাঁচিতে রাহুল-রোহিত জমানায় প্রথম সিরিজ জয়ের সামনে ভারত, ধোনি কেন টেনিস কোর্টে?

জয়পুরে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে কাল রাঁচিতে রোহিত শর্মার ভারত নামতে চলেছে টি ২০ সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্য নিয়েই। রাঁচিতে ভারত এখনও অবধি দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে, জিতেছে দুটিতেই। ২০১৬-র ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৬৯ রানে। ২০১৭-র ৭ অক্টোবর অস্ট্রেলিয়াকে হারায় ৯ উইকেটে। প্রথমটি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, দ্বিতীয়টিতে অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।

রাঁচিতে ভারত দুটি টেস্ট খেলেছে। ২০১৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ড্র হয়েছিল। ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকাকে ভারত হারায় ইনিংস ও ২০২ রানে। সেই টেস্টে ২৮টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৫৫ বলে ২১২ রান করেছিলেন রোহিত শর্মা। রাঁচিতে ভারত খেলেছে পাঁচটি একদিনের আন্তর্জাতিক। ২০১৩ সালের জানুয়ারিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারায় ভারত। ওই বছরের অক্টোবরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়, ভারত রান তাড়া করার সময় বৃষ্টি নামে। ২০১৪ সালে ভারত ৩ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। তবে ২০১৬ সালে নিউজিল্যান্ডের কাছে ভারত ১৯ রানে পরাজিত হয়েছিল। ২০১৯ সালে এখানেই অস্ট্রেলিয়া ভারতকে ৩২ রানে হারায়। তবে টি ২০-তে এখনও রাঁচিতে অপরাজেয় ভারত সেই ধারা ধরে রাখলে কলকাতায় রোহিতরা পা রাখবেন সিরিজ জয় নিশ্চিত করেই।

সিরিজ জয়ের সামনে ভারত, ধোনি কেন টেনিস কোর্টে?

(ছবি- টুইটার)

টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সুপার টুয়েলভে শেষ ম্যাচের পরদিন অর্থাৎ নভেম্বরের ৯ তারিখই রাঁচিতে ফিরে আসেন। রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এম এস ধোনির নামে প্যাভিলিয়ন রয়েছে। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকের আগে ধোনিকে বেশ কয়েকবার স্টেডিয়ামে আসতে দেখা গিয়েছে। তিনি রাঁচিতে ছুটি কাটাতে ব্যস্ত থাকলেও ফিটনেস নিয়ে সচেতন। তাই জিমে সময় কাটাচ্ছেন। ঘাম ঝরাচ্ছেন টেনিস কোর্টেও। তারই মধ্যে হাসিমুখে বিলোচ্ছেন অটোগ্রাফ। ধোনিকে হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত ঝাড়খণ্ডের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও। রাজ্য দলকে পরে আলাদাভাবে সময় দেওয়ার কথাও বলেছেন মাহি।

ভারতীয় ক্রিকেটে এখন রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জমানা শুরু হয়েছে। নতুন কোচ ও অধিনায়কের নেতৃত্বে টি ২০ সিরিজ জয়ের স্বাদও ভারত পেতেই পারে ধোনির শহরে। ধোনি নিজে কাল মাঠে থাকবেন। ঝাড়খণ্ডের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন ঈশান কিষাণকে কালকের ম্যাচে খেলতে দেখার জন্য। যদিও রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় সিরিজ জেতার আগে উইনিং কম্বিনেশন ভাঙবেন বলে মনে হয় না। অবশ্য যদি না লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়। একমাত্র সেক্ষেত্রেই ঈশান কিষাণকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। যদিও এমনটাও মনে করা হচ্ছে, কাল সিরিজ জিতে গেলে ইডেন ম্যাচে ভারতীয় দল কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে। তবে মহম্মদ সিরাজ বা দীপক চাহারের জায়গা কালকের ম্যাচে হর্ষল প্যাটেলকে প্রথম একাদশে নেওয়া হলেও অবাক হওয়ার কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+