IND vs NZ: নজির গড়ার সুযোগ রোহিত-বিরাটদের, ভারত-নিউজিল্যান্ড টেস্টে পরিসংখ্যানে এগিয়ে কারা?

আগামী বুধবার থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ড, বাংলাদেশকে হেলায় হারানোর পর এবার টিম ইন্ডিয়ার মিশন কিউয়ি। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে আরও কয়েক কদম এগিয়ে যেতে এই সিরিজেও জয় অত্যন্ত প্রয়োজন ভারতীয় দলের। প্রথম ম্যাচে কেন উইলিয়ামসন খেলতে না পারলেও কিউয়িদের হালকাভাবে নিচ্ছে না ভারত।

এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারত বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান যেমন মজবুত করবে তেমনই বর্ডার গাভাসকর ট্রফি খেলতেও বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে। অতীতে ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্টের পরিসংখ্যান কেমন? রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য অপেক্ষা করছে কোন রেকর্ডগুলি? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IND vs NZ

এখনও পর্যন্ত ৬২ টেস্টে ভারত এবং নিউজিল্যান্ড দল মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ২২ টেস্টে। নিউজিল্যান্ড জয় পেয়েছে ১৩টি ম্যাচে। ২৭টি ম্যাচ ড্র হয়েছে। শেষ পাঁচটি টেস্টের মধ্যে ভারত মাত্র ১টি ম্যাচেই জয় পেয়েছে। নিউজিল্যান্ড তিন ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে একটি ম্যাচ ড্র হয়েছে। তবে শেষ ম্যাচে ২০২১ সালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৭২ রানে জয় পায়।

ভারত নিউজিল্যান্ড সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী হলসেন রাহুল দ্রাবিড়। ১৫ ম্যাচে ১৬৫৯ রান আছে। ৬টি করে শতরান ও অর্ধশতান আছে। সর্বোচ্চ স্কোর ২২২। এই তালিকায় দ্বিতীয় স্থানে সচিন তেন্ডুলকর। ২৪ ম্যাচ খেলে মাস্টার ব্লাস্টারের রান ১৫৯৫। আটটি হাফসেঞ্চুরি ও ৪টি শতরান আছে। সর্বোচ্চ স্কোর ২১৭।বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট আর অশ্বিনের। ৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬৬। সেরা পারফরম্যান্স ৫৯ রানে ৭ উইকেট।

এই সিরিজে রোহিত শর্মা একটি অনন্য রেকর্ড গড়তে পারেন। ৬১ টেস্টের ১০৫ ইনিংসে রোহিতের নামের পাশে ৪১৮০ রান। টেস্টে এখনও পর্যন্ত মেরেছেন ৮৭টি ছক্কা। বীরেন্দ্র শেহওয়াগের ৯০টি ছক্কার রেকর্ড স্পর্শ করতে তাঁকে মারতে হবে মাত্র ৩টি ছক্কা।

কোহলি টেস্টে ৯০০০ হাজার রান করতে পারেন। বিরাট কোহলি ৯ হাজার টেস্ট রান থেকে মাত্র ৫৩ রান দূরে, চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক অর্জন করতে পারেন কোহলি। কোহলি সচিন তেন্ডুলকর (১৫,৯২১), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫) এবং সুনীল গাভাসকর(১০,১২২)-র পরেই টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে নিজের নাম রাখতে পারবেন।

কুলদীপ ৩০০ উইকেট পেতে পারেন এই সিরিজেই। কুলদীপ যাদব ৩০০ আন্তর্জাতিক উইকেটে পৌঁছানোর থেকে মাত্র ছয় উইকেট দূরে। এখন পর্যন্ত, তিনি ওয়ানডেতে ১৭২টি, টেস্টে ৫৩টি এবং টি২০-তে ৬৯টি উইকেট নিয়েছেন। ১৩তম ভারতীয় বোলার হিসেবে এই মাইলফলক অর্জন করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+