শেষ টেস্টেও হার বাঁচানোর লড়াই ভারতের, ম্যাচে জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড
দুশো রানের কমে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জস বাটলারের অনবদ্য ৮৯ রানের সুবাদে ইংল্যান্ড পৌঁছে যায় ৩৩২ রানে।
দুশো রানের কমে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জস বাটলারের অনবদ্য ৮৯ রানের সুবাদে ইংল্যান্ড পৌঁছে যায় ৩৩২ রানে। ফের একবার ইংল্যান্ড টেল এন্ডারদের ছেঁটে ফেলতে ব্যর্থ হল ভারতীয় বোলিং। তারপরে ব্যাট করতে নেমে টিম বিরাট কোহলি ১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে রীতমতো ধুঁকছে। ফলে শেষ টেস্টেও হার এড়াতে লড়াই করতে হবে কোহলিদের।

এদিন বাটলার ৮৯ করার পাশাপাশি স্টুয়ার্ট ব্রড ৩৮ রান করে রীতিমতো ক্রিজ আটকে পড়েছিলেন। ইংল্যান্ডে প্রথমবার সিরিজে খেলতে নামা রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নেন। এছাড়া জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা ৩টি করে উইকেট নেন।
ভারত ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায়। ধাওয়ান ৩ রানে ফিরে যান। কেএল রাহুল ৩৭ রান করেন। চেতেশ্বর পূজারাও ৩৭ রান করেন। অধিনায়ক কোহলি অনবদ্য খেলছিলেন। তবে ৪৯ রান করে বেন স্টোকসের বলে ফিরে যান।
পাঁচ নম্বরে নামা অজিঙ্ক রাহানে শূন্য রানে ফেরেন। ছয় নম্বরে নামা হনুমা বিহারী ২৫ রানে অপরাজিত রয়েছেন। ঋষভ পন্থ ৫ রান করে ফিরে গিয়েছেন। বিহারীর সঙ্গে ৮ রানে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা।
ভারত পিছিয়ে রয়েছে ১৫৮ রানে। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে শেষ টেস্টেও অ্যাডভান্টেজ ইংল্যান্ড। এই টেস্টে ভারত হারলে সিরিজে ৪-১ ব্যবধান হবে।












Click it and Unblock the Notifications