ভারত বনাম ইংল্যান্ড যুদ্ধে পাল্লা ভারী কোন শিবিরের? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত বনাম ইংল্যান্ড যুদ্ধে পাল্লা ভারী কোন শিবিরের? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আগামী শুক্রবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপকে হবে ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক যে এই যুদ্ধে কোন দলের পাল্লা ভারী। দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ সম্পর্কে ধারণা করে নেওয়া যাক।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর/কুলদীপ যাদব, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা।

ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ

ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ

জ্যাক ক্রাউলি/ডোমিনিক সিবলে, ররি বার্নস, জো রুট (অধিনায়ক), বেন স্টোরস, ড্যানিয়েল লাওরেন্স, জস বাটলার (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ডম বেস, জ্যাক লিচ, জোফ্রা আর্চার, জেমস অ্যান্ডারসন।

এগিয়ে ভারত

এগিয়ে ভারত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে অংশ নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেডে প্রথম টেস্ট বিশ্রীভাবে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপরেও সিরিজে দুর্দান্ত কামব্যাক ঘটেছিল ভারতের। ২-১ ব্যবধানে সিরিজ জিতে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে ঘরের মাঠে বিরাট কোহলিরা যে বাঘের মতো ইংল্যান্ডের মোকাবিলা করবে, তা অনায়াসে বলা যায়।

লড়বে ইংল্যান্ড

লড়বে ইংল্যান্ড

ভারত সফরে আসার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ড। দুটি টেস্টই জেতে ব্রিটিশ বাহিনী। ফলে জো রুট শিবির ভারতকে যে তাদেরই মাটিতে কড়া টক্কর হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+