ইডেনে পিঙ্ক টেস্ট: শপিং মলে দেদার কেনাকাটা বাংলাদেশি দুই ক্রিকেটারের

ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলতে এসে প্রস্তুতি সেরে হোটেল ফিরে শপিংয়ে বেরিয়ে পড়লেন বাংলাদেশের দুই ক্রিকেটার।
 

ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলতে এসে প্রস্তুতি সেরে হোটেল ফিরে শপিংয়ে বেরিয়ে পড়লেন বাংলাদেশের দুই ক্রিকেটার।

ইডেনে পিঙ্ক টেস্ট: শপিং মলে দেদার কেনাকাটা বাংলাদেশি দুই ক্রিকেটারের

বুধবার ইডেনে সকালে গোলাপি বলে প্রস্তুতি সারে বাংলাদেশ। এরপর ভারতীয় দল অনুশীলন করেছে। বাংলাদেশ দল প্রস্তুতি শেষে হোটেল ফিরে নিজেদের মতো কলকাতা সফর উপভোগ করলেন। দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস টিম হোটেল থেকে নিরাপত্তারক্ষী ছাড়াই বেড়িয়ে পড়েন।

অ্যাপ ক্যাব বুক করে তাতে চড়েই পার্ক সার্কাসের একটি শপিং মলে দুই ক্রিকেটার পৌঁছে যান। এরপর পরিবারের জন্য দেদার কেনাকাটা করেন দুই ক্রিকেটার। দুই ক্রিকেটারের সঙ্গে ভারতীয় সমর্থকরা সেলফি তুলেছেন। অন্যদিকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেত্তোরি টলি ক্লাবে গিয়ে গল্ফ খেলেছেন। ম্যাচের আগে খোসমেজাজে টিম বাংলাদেশ।

অন্যদিকে এদিন সোনারপুরের এক হোমে গিয়ে এইচআইভি আক্রান্ত শিশুদের পিঙ্ক বলে টেস্ট দেখার আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটান। ২২ তারিখ মাঠে এসে খেলা দেখবেন শিশুরা।

এদিন ইডেন জুড়ে পিঙ্ক বল টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। হিলিয়াম বেলুন থেকে ইলেকট্রনিক স্কোরবোর্ড গোলাপি রঙে রাঙিয়ে তোলা হয়েছে। চলছে ইলেকট্রনিক স্কোরবোর্ডের শেষ মুহূর্তে কাজ। যেখানে ইতিমধ্য়েই দুই দলের অধিনায়ক বিরাট ও মমিনউলের নাম গোলাপি অক্ষরে লেখা হয়েছে। বাকি ক্রিকেটারদের নামও গোলাপি রঙে লেখার কাজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+